Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের

২৬ বাংলা টিভি   31-Oct-2025   59

Photo

সিরাজগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল ভ্যানচালকের


 সিরাজগঞ্জ থেকে :

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দ্রুতগামী ট্রাকের ধাক্কায় রঞ্জু আহমেদ (৩৫) নামের এক ব্যাটারিচালিত ভ্যানচালকের মৃত্যু হয়েছে। শুক্রবার (৩১ অক্টোবর) সকালে উপজেলার হাটিকুমরুল ঢাকা–পাবনা মহাসড়কের ধোপাকান্দি ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত রঞ্জু আহমেদ উল্লাপাড়ার চরিয়াশিকা দক্ষিণ পাড়া গ্রামের ইয়াসিন আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে মাছবোঝাই অটোভ্যান নিয়ে রঞ্জু আহমেদ উল্টো পথে সড়ক পার হচ্ছিলেন। ঠিক সে সময় বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক সরাসরি ধাক্কা দেয়। মুহূর্তেই ভ্যানটি দুমড়েমুচড়ে যায়, ঘটনাস্থলেই প্রাণ হারান রঞ্জু। ট্রাকটি ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উল্টো পথে অটোভ্যান নিয়ে সড়ক পার হওয়ার সময় ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়। অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত