Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

যশোরের আলোচিত আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিলো জনতা

২৬ বাংলা টিভি   31-Oct-2025   43

Photo

যশোরের আলোচিত আ.লীগ নেতাকে ধরে পুলিশে দিলো জনতা


নিজস্ব প্রতিনিধিঃ

যশোর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আরবপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহারুল ইসলামকে ধরে পুলিশের কাছে সোপর্দ করেছেন স্থানীয়রা।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে আওয়ামী লীগের পক্ষে নানা ধরনের কর্মকাণ্ড পরিচালনার অভিযোগে ঢাকা শিশু মেলা থেকে তাকে আটক করে স্থানীয় জনতা শেরেবাংলা নগর থানার পুলিশের কাছে হস্তান্তর করে। বর্তমানে তিনি থানা হেফাজতে রয়েছেন।

এই বিষয়টি নিশ্চিত করেছেন থানার অফিসার ইনচার্জ (ওসি) ইমামুল হক।

এদিকে, একই দিন যশোরে শাহারুল ইসলামের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা হয়েছে।

শাহারুলের ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, তিনি ওই এলাকায় চলাফেরা করতেন এবং আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্থানীয় অনেকে জানতেন। এ ছাড়া তিনি প্রায়ই ফেসবুকে লাইভে এসে আওয়ামী লীগের পক্ষে বক্তব্য দিতেন। ঢাকাতেই তিনি দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।

বুধবার (২৯ অক্টোবর) যুবলীগের বিক্ষোভ মিছিলের ব্যানার করতে যেয়ে দুইজন আটক হন। এ ঘটনায় বৃহস্পতিবার (৩০ অক্টোবর) তিনিসহ ১০ জনের বিরুদ্ধে যশোর কোতোয়ালি থানায় মামলা হয়।

ঢাকা শেরেবাংলা নগর থানার অফিসার ইনচার্জ ইমামুল হক বলেন, হঠাৎ খবর আসে স্থানীয় জনতা নাশকতার পরিকল্পনা করছিল এমন সন্দেহে একজনকে আটক করেছে। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে তাকে হেফাজতে নেয়। জিজ্ঞাসাবাদ চলছে। বিস্তারিত পরে জানানো হবে।

এ বিষয়ে যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) আহসান হাবীব বলেন, আমরা মাত্র খবর পেয়েছি। সংশ্লিষ্ট থানা আমাদের জানিয়েছে। তবে, তার বিরুদ্ধে নতুন মামলা হবে কি না বা যশোরের মামলায় তাকে আটক দেখানো হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

উল্লেখ্য, শাহারুল ইসলাম যশোরে তুমুল আলোচিত দাদা রিপন হত্যা মামলার চার্জশিটভুক্ত আসামি।


news@26banglatv.com


Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

রাজা নেই, রাজ্য নেই—ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ঝিনাইদহ নলডাঙ্গা রাজবাড়ির সাত মন্দির

শিপলু জামান  ঝিনাইদহ : এক সময় এখানে ছিল রাজা, ছিল রাজপ্রাসাদ,...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত