Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

প্রেসক্লাব যশোরের সামনে ট্রাকচাপায় নিহত ইমামুলের বিচারের দাবিতে মানববন্ধন

২৬ বাংলা টিভি   30-Oct-2025   42

Photo

প্রেসক্লাব যশোরের সামনে ট্রাকচাপায় নিহত ইমামুলের বিচারের দাবিতে মানববন্ধন


স্টাফ রিপোর্টার।। 

যশোরে ট্রাকচাপায় নিহত ইমামুলের বিচারের দাবিতে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার  বেলা ১২ টার দিকে   নিহত ইমামুলের পরিবার ও সর্বস্তরের জনগণের ব্যানারে ব্যানারে   এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা ঘাতক ট্রাকচালক ও ট্রাক মালিক আতিকুর রহমান লেন্টুর উদ্ধত আচরণের প্রতিবাদ জানান এবং তাদের দ্রুত গ্রেফতারের দাবি করেন। একইসাথে ইমামুলের পরিবারের যথাযথ ক্ষতিপূরণেরও আহ্বান জানানো হয়।

এসময়  বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখ্য সংগঠক ফাহিম আল ফাত্তাহ, নিহত ইমামুলের ভাই ফিরোজহোসেন সহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা বলেন, “একটি বেপরোয়া ট্রাকে ইমামুলের প্রাণ কেড়ে নিয়েছে।  এতে আমরা  চুপ করে থাকতে পারি না। আমরা এর বিচার চাই, নিরাপদ সড়ক চাই।” 

 বক্তারা অভিযোগ করে বলেন, ইমামুলের মৃত্যু কোনো সাধারণ দুর্ঘটনা নয়। এটি একটি পরিকল্পিত  হত্যা। অবহেলার ফল, যেখানে চালক ও পরিবহন মালিকের দায়িত্বহীনতা স্পষ্ট হয়ে উঠেছে। 

বক্তারা দ্রুত সময়ের মধ্যে ঘটনার সুষ্ঠু তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ ও নিহত ইমামুলের পরিবারকে যথাযথ আর্থিক ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত