Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

একই রাতে বিজিবির দুই অভিযানে ১৪ জন উদ্ধার, মানবপাচার চক্রের তিন সদস্য আটক

২৬ বাংলা টিভি   26-Oct-2025   58

Photo

একই রাতে বিজিবির দুই অভিযানে ১৪ জন উদ্ধার, মানবপাচার চক্রের তিন সদস্য আটক


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজারের টেকনাফে পৃথক দুটি অভিযানে ১৪ জন ভুক্তভোগীকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। অভিযানে মানবপাচার চক্রের তিনজন সদস্যকে আটক করা হয়েছে। বিজিবির টেকনাফ ব্যাটালিয়ন (২ বিজিবি) জানায়, শুক্রবার (২৫ অক্টোবর) রাত ও শনিবার (২৬ অক্টোবর) মধ্যরাতে এ অভিযান দুটি পরিচালনা করা হয়।

প্রথম অভিযানটি চালানো হয় টেকনাফ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নোয়াখালীপাড়ায়। সেখানে আবু তাহেরের বাড়ি থেকে আটজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় মানবপাচার চক্রের সক্রিয় সদস্য আবু তাহের (৬৯) ও তাঁর স্ত্রী দিলদার বেগম (৩৮) কে আটক করে বিজিবি।

এরপর রাত দেড়টার দিকে দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে গভীর সাগরপথে পাচারের মুহূর্তে ছয়জন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়। এ সময় পাচারকারী চক্রের অন্যতম সদস্য মোহাম্মদ শফি (৩২) কে ঘটনাস্থল থেকে আটক করা হয়।

বিজিবির ভাষ্যমতে, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে মানুষ মালয়েশিয়া পাচারের সঙ্গে জড়িত। উদ্ধার হওয়া ব্যক্তিদের সমুদ্রপথে পাঠানোর পরিকল্পনা ছিল পাচারকারীদের। তবে দলের কয়েকজন সদস্য রাতের অন্ধকারে পালিয়ে যায়।

পলাতক পাচারকারীরা হলেন, ফাইসেল, সাইফুল, নুরুল মোস্তফা, মো. উল্লাহ, সাইদ, হারুন প্রকাশ বাবুল ও মো. ফিরোজ। সবার বাড়ি টেকনাফের বিভিন্ন এলাকায়।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান, পিএসসি বলেন, আজকের রাতটি মানবপাচারকারী ও সংঘবদ্ধ অপরাধীদের জন্য দুঃসংবাদ। সীমান্ত এলাকায় মানবপাচার প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি অব্যাহত থাকবে।

উদ্ধারকৃত ১৪ জনকে প্রশাসনিক প্রক্রিয়া শেষে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে বলে জানান এই বিজিবি কর্মকর্তা। আটক তিনজনের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে মামলা প্রক্রিয়াধীন।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

পঞ্চগড় বোদায় কওমি মাদ্রাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে শিক্ষক গ্রেফতার

পঞ্চগড় প্রতিনিধি :পঞ্চগড়ের বোদায় কওমি মাদ্রাসার এক শিক্ষার্থীকে...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত