সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে ১৪ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক
২৬ বাংলা টিভি 21-Sep-2026 8
মহেশপুরে ১৪ পিস ভারতীয় ইয়াবাসহ যুবক আটক
মহেশপুর প্রতিনিধি: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও দুটি মোবাইল ফোনসহ মুকলেছুর রহমান (৩১) নামে এক বাংলাদেশি নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২০ সেপ্টেম্বর) দিবাগত রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)-এর অধীন বাঘাডাংগা বিওপির টহল দল এ অভিযান চালায়।
বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত পিলার ৬০/৩৭-আর থেকে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাংগা গ্রামের আদিবাসী পাড়ার কবরস্থানের পশ্চিম পাশে অভিযান চালিয়ে মুকলেছুর রহমানকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৪ পিস ভারতীয় ইয়াবা ট্যাবলেট এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মোবাইল দুটির মধ্যে একটিতে ভারতীয় সিম এবং অপরটিতে বাংলাদেশি সিম ছিল।
আটক মুকলেছুর রহমান বাঘাডাংগা গ্রামের ইউনুস আলীর ছেলে।
পরে জব্দ করা মাদকদ্রব্য ও মোবাইল ফোনসহ আটক মুকলেছুর রহমানকে ঝিনাইদহের মহেশপুর থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
news@26banglatv.com