Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

রাজনীতি

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার দাবি বিরোধীদলীয় নেতার

২৬ বাংলা টিভি   20-Sep-2026   12

Photo

অপ্রতিমের মৃত্যুতে শোক জানিয়ে ন্যায়বিচার দাবি বিরোধীদলীয় নেতার


নিউজ ডেস্ক: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিম (১৩) হত্যাকাণ্ডে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২০ সেপ্টেম্বর) সকালে মুঠোফোনে অপ্রতিমের বাবা কে এম ফিরোজ শাহরিয়ারের সঙ্গে কথা বলেন ডা. শফিকুর রহমান। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান এবং নিহত অপ্রতিমের জন্য দোয়া করেন।

শফিকুর রহমান বলেন, অপ্রতিমের হত্যার খবর তাদের অত্যন্ত মর্মাহত করেছে।

তিনি শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহর কাছে তাদের ধৈর্য ধারণের তৌফিক কামনা করেন।

এ সময় অপ্রতিম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান জামায়াতে ইসলামীর আমির।

অপ্রতিম হত্যার ঘটনায় এরই মধ্যে মামলা হয়েছে। পাশাপাশি ঘটনার তদন্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত