Logo
বৃহস্পতিবার | ১৩ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা চট্টগ্রাম কক্সবাজার

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, নারী বাইকার আহত

২৬ বাংলা টিভি   25-Oct-2025   61

Photo

চকরিয়ায় পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ২, নারী বাইকার আহত


কক্সবাজার প্রতিনিধিঃ

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ায় পিকআপ ভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন এক নারী বাইকার। শনিবার (২৫ অক্টোবর) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের ইসলামনগর দরগাপাড়া কবরস্থানের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিরা হলেন—মাদারীপুর জেলার রাজৈর উপজেলার মজুমদারকান্দি এলাকার আলিয়ার রহমান মিয়ার ছেলে রিয়াদ উদ্দিন (৩১) এবং একই উপজেলার গোসারকান্দি এলাকার মো. দেলোয়ার মোল্লার ছেলে মুসা মোল্লা (২৮)। আহত নারী বাইকারের নাম অথৈ।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে তিন বাইকার মোটরসাইকেলযোগে মাদারীপুর থেকে কক্সবাজারের দিকে যাচ্ছিলেন। ইসলামনগর দরগাপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগতির পিকআপের সঙ্গে তাদের মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে তিনজনই গুরুতর আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানে প্রাথমিক চিকিৎসার পর আশঙ্কাজনক অবস্থায় মুসা মোল্লাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রিয়াদ উদ্দিন ও মুসা মোল্লা মারা যান।

চিরিঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে নেন। তাদের মধ্যে দুজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ঘাতক পিকআপটি দুর্ঘটনার পর পালিয়ে যায়। গাড়িটি শনাক্ত ও আটক করতে অভিযান চলছে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত