Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে কলেজ ছাত্রের ইজিবাইক চুরি চোর সনাক্ত করে থানাতে অভিযোগ দিলেও দু’মাসেও উদ্ধার হয়নি ইজিবাইক বিপাকে পরিবার

২৬ বাংলা টিভি   14-Sep-2026   12

Photo

ঝিনাইদহে কলেজ ছাত্রের ইজিবাইক চুরি চোর সনাক্ত করে থানাতে অভিযোগ দিলেও দু’মাসেও উদ্ধার হয়নি ইজিবাইক বিপাকে পরিবার


ঝিনাইদহ প্রতিনিধি : অসুস্থ বাবা বাড়িতে শয্যাশায়ী। আর মা একটি ক্লিনিকে কাজ করতেন তাও বন্ধ। বাধ্য হয়ে কলেজ পড়ুয়া পলক মল্লিককে লেখাপড়ার পাশাপাশি কাজে নামতে হয়েছিল। পরিবারের সবাই দু’মুঠো খেয়ে বেঁচে থাকতে এনজিওর ঋনে একটি ইজিবাইক কিনে নিজেই ভাড়ায় চালাতো। এ থেকেই তার নিজের লেখাপড়ার খরচ যোগাড়সহ চলত ৪ সদস্যের সংসার। কিন্ত সে সুখ তার বেশিদিন স্থায়ী হয়নি। প্রতারক চক্রের ফাঁদে পড়ে রোজগারের একমাত্র অবলম্বন ইজিবাইকটি হারিয়েছে কলেজ ছাত্র পলক মল্লিক। এখন আয়ের আর কোন উৎস না থাকায় অনাহার অর্ধাহার এখন তাদের নিত্যদিনের সঙ্গী। এরপরও আবার ইজিবাইক কেনার সেই ঋনের টাকার কিস্তি হয়ে গেছে গলার কাটা। ভুক্তভোগী পলক মল্লিক ঝিনাইদহের কালীগঞ্জ শহরের এম,ইউ কলেজ পাড়ার জয়দেব মল্লিকের ছেলে ও সরকারী মাহতাবউদ্দিন কলেজের দ্বাদশ শ্রেনীর ছাত্র। 

পলক মল্লিক জানায়, বাবা মায়ের সন্তানের মধ্যে সে ছাড়া আরেকটি বোন আছে। বোনটির বিয়ে হয়ে গেছে। ফলে সে ছাড়া এখন বৃদ্ধ বাবা মায়ের দেখার আর কেউ নেই। তেমনি নেই রোজগারের উৎস। যখন সে মাধ্যমিকে পড়তো তখন বাবা মা দু’জনই পয়সা রোজগার করতেন। তখন সংসারে হাসি আনন্দে ভরা ছিল। কিন্ত তাদের রোজগার বন্ধ হওয়ার পর অভাব নামের যন্ত্রনাটির যাতাকলে সবাই পিষ্ট হতে থাকে। এমন পরিবেশে বাধ্য হয়ে লেখাপড়ার পাশাপাশি কাজে নামতে হয় তাকে। এজন্য জমানো কিছু টাকা ও এনজিও থেকে ঋন নিয়ে একটি ইজিবাইক কিনে নিজেই ভাড়ায় চালাতে শুরু করে। এতে কোনরকমে চলছিল তাদের দিনকাল। কিন্ত সেটিও বেশি দিন স্থায়ী হয়নি। 

পলক জানায়, গত ৪ জুলাই সকাল সাড়ে ৯ টার দিকে কালীগঞ্জ বাসস্ট্যান্ড থেকে ৩/৪ জন যাত্রী নিয়ে ঝিনাইদহ শহরের যায়। এরপর যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে পৌছালে যাত্রী লিটন আলী তার ইজিবাইকটি দাড় করায়। এ সময় ইজিবাইকের অপর যাত্রী সবুজ শেখ নেমে যায়। কিছু সময় পর চালক পলককে সামনেই রাস্তার মোড় থেকে সবুজ শেখকে ডেকে আনতে বলে। পলক তার কথামতো সবুজকে ডাকতে গিয়ে ফিরে এসে দেখে ঘটনাস্থলে তার ইজিবাইকটি নেই। প্রতারকচক্ররা তার ইজিবাইকটি নিয়ে গেছে। কোথাও খুজে না পেয়ে পরদিন ঝিনাইদহ সদর থানাতে একটি অভিযোগ দেয়। কিন্তু পুলিশ কিছুই করতে পারেনি।  

পলক আরো জানায় পরবর্তীতে, গত ২৩ জুলাই জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ১১ জন চোর ছিনতাইকারী আটক হওয়ার খবর পেয়ে ঝিনাইদহ থানাতে যায়। সেখানে আটককৃতদের মধ্যে তার ইজিবাইক চুরির সাথে জড়িত কুষ্টিয়া জেলার লিটন আলী ও সবুজ শেখকে সনাক্ত করতে পারে। এরপর ১৩ আগষ্ট ও ২৯ আগষ্ট ওই দুই চোরের নাম উল্লেখ করে পূনরায় সদর থানাতে আরও একটি এজাহার জমা দেন। কিন্তু পুলিশি তৎপরতা তেমন না থাকায় আজও তার ইজিবাইকটি উদ্ধার হয়নি। 

পলকের মা রুপালী পাল জানান, ইজিবাইকটি হারিয়ে তাদের সংসারে চরম অভাব ও হতাশা বিরাজ করছে।  এখন তাদের আয়ের আর অন্য কোন উৎস না থাকায় অনাহারে অর্ধাহারে দিন কাটছে। 

এ বিষয়ে ঝিনাইদহ সদর থানার ওসি আসাদউজ্জামান জানান, ইজিবাইক চুরির অভিযোগ পেয়েছেন। সে সময়ে পুলিশ অভিযুক্তদের জিজ্ঞাসাবাদও চালিয়েছেন। তবে কোন ক্লু না পেলেও ইজিবাইকটি উদ্ধারে পুলিশ জোর চেষ্টা চালাচ্ছেন বলে জানান তিনি। 


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত