Logo
মঙ্গলবার | ২৯ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী সিরাজগঞ্জ

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার

২৬ বাংলা টিভি   12-Sep-2026   13

Photo

সিরাজগঞ্জে যমুনা নদী থেকে অজ্ঞাত কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার


সিরাজগঞ্জ প্রতিনিধি : সিরাজগঞ্জ শহরের ক্রসবার-৩ এলাকায় যমুনা নদী থেকে আনুমানিক ১২ বছর বয়সী এক কিশোরের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তবে এখনো পর্যন্ত তার পরিচয় জানা যায়নি।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে নদীতে মরদেহ ভাসতে দেখে স্থানীয় কয়েকজন বিষয়টি পুলিশকে জানান। পরে বেলা ১১টার দিকে সদর থানার ২ নম্বর পুলিশ ফাঁড়ি ও নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।
স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, নদীতে মরদেহটি দেখতে পাওয়ার পর দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি নদী থেকে তুলে নেয়।
সিরাজগঞ্জ ২ নম্বর পুলিশ ফাঁড়ির এএসআই মো. কাউসার বলেন, মরদেহের শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে কিশোরটির মৃত্যু হয়েছে। আনুমানিক দুই থেকে তিন দিন আগে তার মৃত্যু হয়ে থাকতে পারে। তার পরনে পায়জামা ছিল এবং মুখমণ্ডলে পচন ধরেছে। পোশাক ও অন্যান্য বিষয় দেখে প্রাথমিকভাবে তাকে মাদ্রাসার শিক্ষার্থী বলে ধারণা করা হচ্ছে।
পুলিশ কর্মকর্তা আরও জানান, উদ্ধার হওয়া মরদেহটির পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। পরিচয় শনাক্তের পাশাপাশি কীভাবে তার মৃত্যু হয়েছে, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।
এ ঘটনায় মরদেহের পরিচয় শনাক্ত ও মৃত্যুর কারণ নির্ধারণে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত