Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহের কোটচাঁদপুর অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত; চোরাচালানের অভিযোগ রেজাউল করিম পাঠানের বিরুদ্ধে

২৬ বাংলা টিভি   12-Sep-2026   15

Photo

ঝিনাইদহের কোটচাঁদপুর অস্ত্র মামলায় ২৪ বছরের সাজাপ্রাপ্ত; চোরাচালানের অভিযোগ রেজাউল করিম পাঠানের বিরুদ্ধে


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুরে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) বিশেষ অভিযানে কোটচাঁদপুর পৌরসভার সাবেক কাউন্সিলর রেজাউল করিম পাঠান ওরফে ‘রেজাউল দালাল’সহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার গভীর রাতে মহেশপুর থানার ওসি কার্যালয় থেকে রেজাউল পাঠানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে কোটচাঁদপুর, মহেশপুর ও যশোরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁর চার সহযোগীকেও আটক করা হয়।

গ্রেপ্তার অন্যরা হলেন—মহেশপুরের সুইট, সুজন ও নাসির মেম্বার এবং যশোরের কাঞ্চন। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

মহেশপুর থানার ওসি আজাদ রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, ডিবির বিশেষ দল রেজাউল পাঠানকে থানার কার্যালয় থেকে গ্রেপ্তার করে। পরে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আরও চারজনকে আ-টক করা হয়। পাঁচজনকেই ঢাকায় নেওয়া হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় সূত্রের দাবি, রেজাউল পাঠান দীর্ঘদিন নিজেকে পুলিশ ও র‌্যাবের সোর্স পরিচয় দিয়ে সীমান্তবর্তী এলাকায় সোনা, অস্ত্র ও মাদকসহ বিভিন্ন পণ্য চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন। পুলিশের পোশাক পরে ভুয়া অভিযান চালানোর অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে এসব অভিযোগের বিষয়ে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

অস্ত্র মামলায় ২৪ বছরের সাজা

২০১৬ সালের ২৭ জুন র‌্যাব-৬ তাঁর কোটচাঁদপুরের বাড়িতে অভিযান চালিয়ে একটি রি-ভলভার, ৪০ রাউন্ড গু-লি, পাঁচটি দেশীয় অস্ত্র, পুলিশের পোশাক, একটি ছোরা ও একটি কুড়াল উদ্ধার করে বলে জানায়। এ ঘটনায় কোটচাঁদপুর থানায় মামলা হয়।

মামলার বিচার শেষে ঝিনাইদহ সিনিয়র স্পেশাল ট্রাইব্যুনাল রেজাউল ইসলাম পাঠান, কালীগঞ্জের মিলন ও জীবননগরের মধু মল্লিককে অ-স্ত্র আইনের বিভিন্ন ধারায় মোট ২৪ বছরের সশ্রম কারাদণ্ড দেন।

সাজা ঘোষণার পর রেজাউল পাঠান দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন বলে আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে। ডিবির সাম্প্রতিক অভিযানে তাঁর সঙ্গে থাকা চারজন গ্রে-প্তার হওয়ায় সীমান্তকেন্দ্রিক চোরাচালান চক্রের বিষয়ে আরও তথ্য বেরিয়ে আসতে পারে বলে সংশ্লিষ্টদের ধারণা। তদন্তে তাঁদের সহযোগী, অর্থের উৎস ও চোরাচালানের নেটওয়ার্কের বিষয়গুলো খতিয়ে দেখা হচ্ছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত