সারা বাংলা খুলনা নড়াইল
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজন খুন, আহত ৮
২৬ বাংলা টিভি 08-Sep-2026 13
নড়াইলের মাটিয়াডাঙ্গা গ্রামে একজন খুন, আহত ৮
নড়াইল প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে মিসকান সরদার (৩৬) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এলাকায় আধিপত্য বিস্তার ও পূর্ব শত্রুতা জের ধরে মঙ্গলবার (৮ সেপ্টেবর) সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে। এ সময় এক নারীসহ ৬ জন আহত হয়েছেন। নিহত মিসকান মাটিয়াডাঙ্গা গ্রামের লোকমান সরদারের ছেলে।
মাটিয়াডাঙ্গা গ্রামের আহত সারফিনা বেগম সহ আরও অনেকে জানান, প্রতিপক্ষের আসলামসহ তাদের লোকজন মিসকান, সারফিনা সহ ৮ জনকে কুপিয়ে গুরুতর আহত করেছে। সারফিনার মাথায় ২৫টি সেলাই দিতে হয়েছে।
মিসকানসহ আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখান থেকে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে মিসকান মারা যান।
লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বলেন, এ ঘটনায় মরদেহের ময়নাতদন্ত করা হচ্ছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।
news@26banglatv.com