Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বল্লাকে ৩-২গোলে হারিয়ে গোড়পাড়া চ্যাম্পিয়ন ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   24-Oct-2025   47

Photo

বল্লাকে ৩-২গোলে হারিয়ে গোড়পাড়া চ্যাম্পিয়ন ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত


তরিকুল ইসলাম, ঝিকরগাছা (যশোর):

যশোরের ঝিকরগাছায় শহীদ জিয়াউর রহমান স্মৃতি ১৬ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ট্রাইবেকারে ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হয়েছে। 

উপজেলার গদখালী ইউনিয়নের বারবাকপুর যুব সংঘের আয়োজনে শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৪টায় আলহাজ্ব রফিউদ্দিন মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায়  প্রতিদ্বন্দ্বীতা করেন ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশ বনাম শার্শা উপজেলার গোড়পাড়া ফুটবল একাদশ। 

নির্ধারিত ৩০-৩০ মিনিটের খেলা গোলশূন্য ড্র হওয়ায় খেলাটি ট্রাইবেকারে গড়ায়। ট্রাইবেকারে ঝিকরগাছা উপজেলার বল্লা ফুটবল একাদশকে ৩-২ গোলের ব্যবধানে হারিয়ে শার্শা উপজেলার গোড়পাড়া ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলায় ম্যান অব দা ম্যাচ নির্বাচিত হয় বিজয়ী দলের গোলরক্ষক কাবিজ। টূর্ণামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয় রানার্সআপ দলের ৭নং জার্সি পরিহিত খেলোয়াড় মোহাম্মদ জনি। 

খেলা চলাকালীন গ্যালারীতে বসে উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাবে পুরস্কার তুলে দেন, ঝিকরগাছা উপজেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য সাবিরা নাজমুল মুন্নি, যশোর জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এ্যাড. মোহাম্মদ ইসহক, সাবেক যুগ্ম-আহবায়ক ও যশোর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান খান, চৌগাছা উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোঃ জহুরুল ইসলাম, ঝিকরগাছা উপজেলা বিএনপির সাবেক আহবায়ক মোর্তজা এলাহী টিপু, যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সভাপতি তবিবর রহমান, সাধারণ সম্পাদক ওহিদুজ্জামান লিটু, সাংগঠনিক সম্পাদক আখিজুর রহমান পলাশ, উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সদস্য সচিব নাজমুল হক নাজু, সিনিয়র যুগ্ম-আহবায়ক আরাফাত কল্লোলসহ আয়োজক কমিটির সদস্যবৃন্দ, যুব সমাজের প্রতিনিধিবৃন্দ, স্বেচ্ছাসেবীবৃন্দ। খেলায় ভিড় সামলাতে আয়োজক কমিটির স্বেচ্ছাসেবীসহ থানা পুলিশের বিপুল সংখ্যক সদস্য হিমশিম খেতে দেখা গেছে। 


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

তুরস্কে এলোপাতাড়ি গুলিতে নিহত অন্তত ৭

তুরস্কের ইস্তাম্বুল শহরে এলোপাতাড়ি গুলি চালিয়ে অন্তত সাতজনকে হত্যা...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত