সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবী ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
২৬ বাংলা টিভি 22-Aug-2026 12
ঝিনাইদহে ড্রাগন বাজার রেজিস্ট্রেশনের দাবী ও অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন
ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের মহেশপুর উপজেলার গৌরীনাথপুর ড্রাগন বাজার সরকারিভাবে বাজার রেজিস্ট্রেশনের দাবী ও ও সামাজিক যোগাযোগমাধ্যমে চলা অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে গৌরীনাথপুর বাজারে স্থানীয় আড়তদার ও কর্মচারীরা এ মানববন্ধনের আয়োজন করেন।
এতে ব্যানার-ফেস্টুন হাতে কৃষক, আড়তদার ও বাজার কর্তৃপক্ষ অংশ নেয়। সেসময় বাজারের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সভাপতি মফিজুর রহমান মাস্টার, ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি মশিয়ার রহমানসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
কর্মসূচী থেকে বক্তারা, কৃষক ও ব্যবসায়ীদের জন্য দ্রুত সরকারিভাবে বাজার রেজিস্ট্রেশনের দাবি জানান একই সাথে বাজার নিয়ে অপপ্রচারের প্রতিবাদ জানান তারা।
news@26banglatv.com