Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৩২ কেজি পলিথিন জব্দ, ২ দোকানদারকে জরিমানা

২৬ বাংলা টিভি   15-Aug-2026   15

Photo

ঝিনাইদহে নিষিদ্ধ পলিথিনের বিরুদ্ধে মোবাইল কোর্ট: ৩২ কেজি পলিথিন জব্দ, ২ দোকানদারকে জরিমানা


ঝিনাইদহ প্রতিনিধি :  ঝিনাইদহ শহরের কেপিবসু সড়ক সংলগ্ন ট বাজার এলাকায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রির অভিযোগে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর ও জেলা প্রশাসন।  পরিচালিত এই অভিযানে ২ হাজার টাকা জরিমানা আদায়ের পাশাপাশি আনুমানিক ৩২ কেজি অবৈধ পলিথিন শপিং ব্যাগ জব্দ করা হয়।

ঝিনাইদহ সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজনীন সুলতানার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত-২০১০)-এর ৬ক(খ) ধারা অনুযায়ী দোষী বিবেচিত দুই ব্যবসায়ীকে এই আর্থিক জরিমানা করা হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঝিনাইদহ জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুন্তাছির রহমান। এতে সার্বিক সহযোগিতা করেন অধিদপ্তরের হিসাবরক্ষক আকরাম হোসেন, নমুনা সংগ্রহকারী মোঃ কামরুজ্জামান এবং ঝিনাইদহ জেলা পুলিশের একটি চৌকস দল।

পরিবেশ অধিদপ্তর ঝিনাইদহ কার্যালয়ের কর্মকর্তা জানান, পরিবেশ দূষণ রোধ ও আইনের সুষ্ঠু বাস্তবায়নে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার, মজুদ ও বিক্রেতাদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত