সারা বাংলা খুলনা ঝিনাইদহ
ঝিনাইদহে গেল ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা পুরুষ ৯২ ও নারী ৯৭
২৬ বাংলা টিভি 15-Aug-2026 16
ঝিনাইদহে গেল ছয় মাসে ১৮৯ জনের আত্মহত্যা পুরুষ ৯২ ও নারী ৯৭
শিপলু জামান, ঝিনাইদহ : চলতি বছরের গেল ছয় মাসে ঝিনাইদহে আত্মহত্যা করেছে ১৮৯ জন| এরমধ্যে পুরুষ ৯২ জন আর নারী ৯৭ জন| শনিবার সকালে মানবধিকার সংগঠন আরডিসি কার্যলয়ে এক সাংবাদিক সম্মেলনে সংস্থাটির নির্বাহী প্রধান আব্দুর রহমান ২০২৬ সালের জানুয়ারি থেকে জুনমাস পর্যন্ত এই হিসাব তুলে ধরেন| এদের সবাই গলায় ফাঁস কিংবা বিষপান করে আত্মহত্যা করেছে বলে উল্লেখ করা হয়| ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন ও ডিসি অফিস এই তথ্য নিশ্চিত করেছে বলে উল্লেখ করা হয়|
সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয় চলতি বছরের ৬ মাসে ঝিনাইদহে যে আত্মহত্যা হয়েছে এর মধ্যে র্শীষে রয়েছে ঝিনাইদহ সদর উপজেলা, যার সংখ্যা ৫৯ জন| এদের মধ্যে নারী ২৯ এবং পুরুষ ৩০ জন| এছাড়া ˆশলকুপায় ৪৪, হরিনাকুন্ডতে ২৫, কোঁটচাদপুরে ২১, কালীগঞ্জে ২০ ও মহেশপুরে ২০ জন|
ঝিনাইদহ জেলা প্রশাসনের পক্ষ থেকে আত্মহত্যা প্রতিরোধে নানা ধরনের কার্যক্রম অব্যাহত রয়েছে| তার পরও গত বছর থেকে চলতি বছর ৬৪ জন বেশি| ২০২৫ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত এই সংখ্যা ছিল ১২৫ জন, পুরুষ ৫৭ এবং নারী ৬৮ জন|
ঝিনাইদহ জেলা সির্ভিলসার্জন অফিসার ডাঃ কামরুজ্জামান বলেন, এখানকার মানুষ অতি আবেগী, ভৌগোলিক সমস্যা এবং ˆধর্য্য ধারণের ক্ষমতা কম| এ সমস্যা থেকে বেরিয়ে আসতে হলে সামাজিক সচেতনতা বৃদ্ধি, আত্মহত্যা রোধে গণমাধ্যমকর্মীদের সাথে এড্যাভোকেসী সভা ও কাউন্সিলিং বাড়ানো এবং যুবসমাজের অভিভাবকদের সাথে মতবিনিময় করা প্রয়োজন|
আরডিসি’র নির্বাহী প্রধান আব্দুর রহমান বলেন, আত্মহত্যা রোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে| জিও-এনজিও সমš^য়ে মাঠপর্যায়ে বিভিন্ন কার্যক্রম পরিচালনা করতে হবে| আত্মহত্যা রোধে তিনি সকলকে এগিয়ে আসার আহবান জানান|
news@26banglatv.com