Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

জাতীয়

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের দ্বিপক্ষীয় বৈঠক

২৬ বাংলা টিভি   10-Aug-2026   10

Photo

প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের দ্বিপক্ষীয় বৈঠক


নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

সোমবার (১০ আগস্ট) সকাল ১১টার দিকে বাংলাদেশ সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে এ বৈঠক শুরু হয়।

কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ ও ভারতের দ্বিপক্ষীয় সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হচ্ছে। এর পাশাপাশি অর্থনৈতিক সহযোগিতা, সীমান্তসংক্রান্ত বিষয়, পারস্পরিক স্বার্থ এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারে সম্ভাব্য উদ্যোগ নিয়েও মতবিনিময় করছেন দুই দেশের প্রতিনিধিরা।

এর আগে রোববার (০৯ আগস্ট) ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রে শিশুদের জন্য নতুন খেলার জায়গা উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশ-ভারত সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে সম্পর্ক অত্যন্ত দৃঢ়। ভবিষ্যতে দুই দেশের সরকারি পর্যায়েও এই আন্তরিকতা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে ভারতীয় হাইকমিশনার বলেন, তারেক রহমান একজন জনবান্ধব নেতা। ভারতের প্রধানমন্ত্রীও জনবান্ধব। দুই প্রতিবেশী দেশের সরকারপ্রধান একসঙ্গে কাজ করলে চলমান আলোচনার মাধ্যমে অনেক জটিল সমস্যার সমাধান করা সম্ভব।

এ সময় ভিসা সেবা আরও সহজ ও কার্যকর করার পরিকল্পনার কথাও জানান দীনেশ ত্রিবেদী।

তিনি বলেন, ভিসা আবেদন ও প্রক্রিয়াকরণের সক্ষমতা বাড়ানোর পাশাপাশি আবেদনকারীদের সুবিধায় খরচ কমানো এবং সেবার মান উন্নত করতে একাধিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত