Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক

২৬ বাংলা টিভি   06-Aug-2026   36

Photo

ভারতে পাচারের সময় বেনাপোল চেকপোষ্ট কাস্টমসে স্বর্ণসহ এক পাসপোর্ট যাত্রী আটক


বেনাপোলপ্রতিনিধি :  ভারতে পাচারের চেষ্টাকালে বেনাপোল ইমিগ্রেশন কাস্টমস থেকে  ২টি স্বর্ণেরবারসহ বাংলাদেশি এক  পাসপোর্টধারীকে আটক করেছে কাস্টমস গোয়েন্দা সদস্যরা।

বুধবার(৫ আগস্ট) বিকালে যাত্রীর শরীর তল্লাশী করে এই স্বর্নেরবার উদ্ধার করা হয়। আটক স্বর্ণ পাচারকারী  মোবারক হোসেন মুনসিগঞ্জ সদর এলাকার তাজুউদ্দীনের ছেলে। 

কাস্টমস গোয়েন্দা শাখার সহকারি কমিশনার সাজিদ মাহাদুদ কৌশিক জানান,  ভারতে যাবার সময় ঐ যাত্রীর আচার-আচারন ও চলাফেরা সন্দেহ জনক মনে হলে জিজ্ঞাসাবাদ করা করা হয়। এসময় তার কাছে স্বর্ন থাকার কথা স্বীকার করে। পরে তার প্যান্টের পকেট থেকে ১০০ গ্রাম ওজনের দুটি স্বর্নেরবার পাওয়া যায়।  

যার বাজার মুল্য আনুমানিক ২২ লাখ টাকা। পরে তার শরীরের ভেতর আরো স্বর্ণ আছে কিনা সেজন্য এক্সরে করা হয়। আটক পাসপোর্টধারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা করা হবে।

এদিকে বেনাপোল চেকপোষ্টে স্বর্ণ পাচার প্রতিরোধে অত্যাধুনিক ব্যবস্থা না থাকায় অধিকাংশ চালান ঢুকে পড়ছে ওপারে। পরবর্তীতে আটক হচ্ছে ভারতীয় কাস্টমসে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত