Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ

২৬ বাংলা টিভি   04-Aug-2026   7

Photo

হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের হরিণাকুন্ডুতে শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। সকালে উপজেলার রঘুনাথপুর গ্রামে গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের পক্ষ থেকে এ ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।
শের আলী ফাউন্ডেশনের আয়োজনে এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রদীপ্ত রায় দিপন। গোল্ডেন এগ্রোভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাহিদ হাসান’র সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মিজানুর রহমান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার হাসান মাসুদ, লাইজু রেঞ্জুমা। অনুষ্ঠানে আলোচনা সভা শেষে উপজেলার শতাধিক মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শিক্ষকদের হাতে জন্য ব্যাট, বল, ফুটবলসহ ক্রীড়া সামগ্রী  তুলে দেওয়া হয়।
আয়োজকরা জানান, বর্তমান সময়ে শিক্ষার্থীরা মোবাইল ও অনলাইনভিত্তিক বিনোদনের প্রতি বেশি ঝুঁকে পড়ায় মাঠমুখী খেলাধুলার আগ্রহ কমে যাচ্ছে। শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করা, শারীরিক ও মানসিক বিকাশ নিশ্চিত করা, দলগত চেতনা ও শৃঙ্খলাবোধ গড়ে তোলা এবং মাদকসহ বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে এই ক্রীড়া সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। তারা বলেন, ভবিষ্যতেও এ ধরনের সামাজিক ও শিক্ষাবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে।


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত