Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে পাটোয়ারীকে প্রতিহতের হুঁশিয়ারি: মহাসড়কে ‘জুলাই যোদ্ধা’ ও যুবদল-ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ

২৬ বাংলা টিভি   03-Aug-2026   12

Photo

নড়াইলে পাটোয়ারীকে প্রতিহতের হুঁশিয়ারি: মহাসড়কে ‘জুলাই যোদ্ধা’ ও যুবদল-ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ


নড়াইল প্রতিনিধি: জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর আপত্তিকর ও বিতর্কিত বক্তব্যের প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে নড়াইলের লোহাগড়া। অশালীন ও কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে লোহাগড়ায় বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সাথে তাকে নড়াইল জেলায় ‘অবাঞ্ছিত’ ঘোষণা করার জোর দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা।
সোমবার (৩ আগস্ট) দুপুরে লোহাগড়া উপজেলা পরিষদের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-লক্ষ্মীপাশা-নড়াইল মহাসড়কের পাশে এ প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে বৈষম্যবিরোধী সামাজিক ও রাজনৈতিক সংগঠন ‘আমরা জুলাই যোদ্ধা, নড়াইল জেলা’।
প্রতিবাদ সমাবেশের আগে লক্ষ্মীপাশা বাজার এলাকায় একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে মহাসড়কে এসে সমাবেশে মিলিত হয়। এ সময় আন্দোলনকারীরা এনসিপি নেতা নাসিরউদ্দীন পাটোয়ারীর অশালীন বক্তব্যের প্রতিবাদে এবং তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দাবিতে নানা ধরনের প্রতিবাদী স্লোগানে রাজপথ মুখরিত করে তোলেন।
‘আমরা জুলাই যোদ্ধা, নড়াইল জেলা’ সংগঠনের  আহবায়ক গাজী জাকারিয়ার সভাপতিত্বে এ প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে বক্তব্য দেন এবং উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন লোহাগড়া পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এ. সাইফুল্লাহ মামুন। তিনি তার বক্তব্যে বলেন, "নাসিরউদ্দীন পাটোয়ারী সম্প্রতি যে ধরনের বক্তব্য প্রদান করেছেন তা অত্যন্ত অশালীন, কুরুচিপূর্ণ এবং শিষ্টাচারবহির্ভূত। কোনো সুস্থ মস্তিষ্কের রাজনৈতিক নেতার কাছ থেকে এ জাতীয় দায়িত্বজ্ঞানহীন বক্তব্য আশা করা যায় না।" তিনি আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ভবিষ্যতে নড়াইলের মাটিতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্যের পুনরাবৃত্তি হলে তা শক্ত হাতে দমন করা হবে।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সম্পাদক মোঃ টিপু সুলতান, লোহাগড়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান জামান, নড়াইল জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক এস এম ফেরদৌস রহমান, উপজেলা বিএনপির সহসভাপতি নায়েব আলী, লোহাগড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শিকদার শাহ আলম, লোহাগড়া পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোল্লা মোঃ নজরুল ইসলাম, বিএনপি নেতা শ ম জামসেদ আলম, রন্জু বিশ্বাস,  রেজাউল করীম মিন্টু,  মোঃ ইমরুল হাসান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজী ইকবাল হোসেন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহিদ আলম শিপলুসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা সম্মিলিতভাবে এনসিপি নেতার বক্তব্যের চরম ক্ষোভ ও তীব্র নিন্দা জ্ঞাপন করেন। তারা বলেন, এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য সামাজিক ও রাজনৈতিক পরিবেশকে বিষাক্ত করে তুলছে। অবিলম্বে নিজের ভুল স্বীকার করে জাতির সামনে ক্ষমা না চাইলে নাসিরউদ্দীন পাটোয়ারীকে নড়াইল জেলায় সম্পূর্ণ অবাঞ্ছিত হিসেবে গণ্য করা হবে এবং তার আগমন প্রতিহত করতে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।
 


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত