Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরি

২৬ বাংলা টিভি   01-Aug-2026   17

Photo

ঝিনাইদহে সাংবাদিক রাজিব হাসানের মোটরসাইকেল চুরি


ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের আরাপপুর পশু হাসপাতালের পাশে থেকে ৭১ টিভি, আগামীর সময় ও গ্রামের কাগজের সিনিয়র রিপোর্টার রাজিব হাসানের কালো পালসার দেড়শত সিসি চুরি হয়ে গেছে।

আজ শুক্রবার বিকাল সাড়ে চারটার পরে দুজন অজ্ঞাত চোর মোটরসাইকেলের  ঘাড়ের লক ভেঙ্গে বাসার সামনে থেকে চুরি করে নিয়ে চম্পট দেয়। 

তাৎক্ষনিকভাবে বাসার সামনে সাংবাদিক রাজিব মোটরসাইকেল দেখতে না পেয়ে থানা ও ডিবি পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে এসে সিসিটিভির ফুটেজ উদ্ধার করে।

এ বিষয়ে সাংবাদিক রাজিব হাসান জানান, দুপুরে নামাজ পড়ে মোটরসাইকেল নিয়ে বাসাতে খেতে আসে। পরে বিকাল ৫ টার দিকে বাসা থেকে বের হয়ে মোটরসাইকেল দেখতে পাননি। পরে পাশের একটি বাসা থেকে সিসি টিভির ফুটেজে দেখতে পায়, দুজন চোর মোটরসাইকেলের লক ভেঙ্গে চুরি করে নিয়ে যায়।

এ বিষয়ে সদর থানার ওসি আসাদুজ্জামান জানান, আমরা সিসিটিভির ফুটেজ হাতে পেয়েছি। চোর সনাক্ত করার চেষ্টা চলছে।  আশাকরি মোটরসাইকেল উদ্ধারসহ চোর সিন্ডিকেটকে আটক করতে পারবো।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত