Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে হঠাৎ ‘তেল নেই’ গুজব: রাত হলে পেট্রোল অকটেনের জন্য পাম্পে উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্রাহক

২৬ বাংলা টিভি   27-Jul-2026   17

Photo

ঝিনাইদহে হঠাৎ ‘তেল নেই’ গুজব: রাত হলে পেট্রোল অকটেনের জন্য পাম্পে উপচে পড়া ভিড়, ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে গ্রাহক


শিপলু জামান ঝিনাইদহ : ​ঝিনাইদহে জ্বালানি তেল সংকটের হঠাৎ ‘গুজব’ ছড়িয়ে পড়ায় পাম্পগুলোতে মোটরসাইকেলসহ অন্যান্য যানবাহনের উপচে পড়া ভিড় দেখা গেছে। বিশেষ করে  রাত হলে  ঝিনাইদহ শহরে  কালিগঞ্জ   উপজেলার পেট্রোল পাম্পগুলোতে পরিস্থিতি বেশি নিয়ন্ত্রণহীন হয়ে পড়েছে। চার থেকে ছয় ঘণ্টা লাইনে দাঁড়িয়েও কাঙ্ক্ষিত তেল পাচ্ছেন না বলে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন অনেক গ্রাহক।

​প্রতিদিন  সন্ধ্যার পর থেকেই জেলাজুড়ে এই গুজবের ডালপালা মেলতে শুরু করে। মুহূর্তের মধ্যে খবর ছড়িয়ে পড়ে পাম্পগুলোতে তেল শেষ হয়ে যাচ্ছে এবং আগামী কয়েক দিন আর তেল পাওয়া যাবে না। এমন খবরে খালি ড্রাম বোতল মোটরবাইক নিয়ে পেট্রোল অকটেন সংগ্রহ করার ধুম পড়ে যায়  সাধারণ মানুষ, বিশেষ করে মোটরসাইকেল চালকেরা আতঙ্কিত হয়ে তেলের পাম্পগুলোর দিকে ছুটছেন। দিনের বেলায় পাম্প গুলোতে তেল শূন্য থাকে রাতে  খুলনা ডিপো থেকে তেল আসলে  উপছে   পড়া ভিড়  এমন চিত্র নিত্যদিনের ঘটনা ঘটেছে  মোটরবাইকের ইব্রাহিম বলেন, আমি চাকরি করি শুনেছি পেট্রোল পাওয়া যাবে না তাই রাতে আসছি পাম্পে তেল নিতে 

​এদিকে পাম্প মালিক   সালাউজ্জামান  বলছেন "সোশ্যাল মিডিয়া ও মুখে মুখে একটি ভিত্তিহীন গুজব ছড়িয়ে পড়েছে। হঠাৎ করে কয়েক গুণ বেশি গাড়ি একসঙ্গে পাম্পে চলে আসায় সাময়িকভাবে লাইন দীর্ঘ হয়েছে

কার চালক সুভাষ দাস অভিযোগ করে বলেন, এই সুযোগে অসাধু কিছু কিছু পেট্রোল পাম্প অকটেন  সাথে ভেজাল  তেল ওজনে কম দিচ্ছেন যার কারনে আমাদের গাড়িতে সমস্যার সৃষ্টি হচ্ছে 

  সবাইকে তেল দিতে কিছুটা সময় লাগছে। আমাদের কাছে পর্যাপ্ত তেল আছে, তাই আতঙ্কের কোনো কারণ  পাম্পগুলোতে তেল নেওয়ার দীর্ঘ সারি দেখা গেছে। এ ব্যাপারে খুলনা যমুনা অয়েল কোম্পানি এজিএম আব্দুল বাকী বলেছেন, জ্বালানি তেল কোন সংকট নাই আমরা চাহিদা মত তেল দিচ্ছি 


news@26banglatv.com


Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

বুকে ক্ষত নিয়ে দাঁড়িয়ে আছে মুক্তিযুদ্ধের ভাস্কর্য

নিউজ ডেস্কঃমুজিবনগর ছিল মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী সরকারের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত