Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধের, ট্রাক চাপায় নিহত

২৬ বাংলা টিভি   22-Jul-2026   11

Photo

ফজরের নামাজ পড়ে বাড়ি ফেরা হল না বৃদ্ধের, ট্রাক চাপায় নিহত


 ঝিনাইদহ  প্রতিনিধি :  ঝিনাইদহের শৈলকূপায় ট্রাকের চাপায় তারিফ উদ্দীন (৭৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। ভোরে ফজরের নাম শেষে রাস্তায় হাঁটতে বেরিয়ে মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন ওই ব্যক্তি। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বুধবার (২২ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের চণ্ডীপুর এলাকার হান্নান ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ফজরের নামাজ আদায় শেষে হাঁটতে বের হন তারিফ উদ্দীন। মহাসড়কের পাশ দিয়ে হেটে হান্নান ফিলিং স্টেশনের সামনে পৌঁছালে কুষ্টিয়া অভিমুখী একটি ১০ চাকার ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে তারিফ উদ্দীনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর ট্রাকটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে খবর পেয়ে শৈলকূপা ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে।

ঝিনাইদহের আরাপপুর হাইওয়ে থানার ইনচার্জ জাহানুর আলী বলেন, মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে। ঘাতক ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে ট্রাকটি শনাক্ত করার চেষ্টা চলছে।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

যশোরের শার্শায় ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বৃদ্ধ আটক

বেনাপোল প্রতিনিধি : যশোরের শার্শায় মোবাইল ফোনে কার্টুন দেখানোর...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত