সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরে মাটিলা সীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক
২৬ বাংলা টিভি 19-Jul-2026 14
মহেশপুরে মাটিলা সীমান্তে ৬৯ বোতল ভারতীয় মদসহ ১ মাদক ব্যবসায়ী আটক
মহেশপুর ঝিনাইদহ সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর ৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ মাটিলা সীমান্ত এলাকা থেকে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শনিবার (১৮ জুলাই) ভোর ৪:৫৫ মিনিটের দিকে মাটিলা কেন্দ্রীয় জামে মসজিদের পাশ থেকে আনিচুর রহমান (২৫) কে আটক করা হয়।
আটককৃত আনিচুর রহমান মহেশপুর থানার মগদাসপুর গ্রামের মোঃ রমজান আলীর ছেলে।
বিজিবি সূত্রে জানা গেছে, মাটিলা বিওপি'র সুবেদার মোঃ ওমর আলীর নেতৃত্বে বিজিবির একটি দল সীমান্ত পিলার-৫২/২৫-আর হতে আনুমানিক ৭৫ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। এসময় ৬৯ বোতল ভারতীয় মদসহ আনিচুর রহমানকে হাতেনাতে আটক করা হয়।
৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামিকে মাদকদ্রব্যসহ মহেশপুর থানায় সোপর্দ করা হয়েছে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
news@26banglatv.com