Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা দায়ের।

২৬ বাংলা টিভি   17-Jul-2026   25

Photo

মহেশপুরে ১ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক, থানায় মামলা দায়ের।


মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ ঝিনাইদহের মহেশপুর পৌর এলাকার জলিলপুরে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ কেজি গাঁজাসহ মোঃ মহিদুল মল্লিক (৩৭) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (১৭ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে জলিলপুর পাঁচমাথা থেকে ভৈরবা সড়কের পাশে চেকপোস্ট বসিয়ে অভিযান চালায় পুলিশ। এ সময় তার হাতে থাকা একটি গোলাপি রঙের কাপড়ের ব্যাগ তল্লাশি করে খাকি রঙের কসটেপ দিয়ে মোড়ানো একটি পোটলায় থাকা ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

আটক মহিদুল মল্লিক মহেশপুর উপজেলার ভৈরবা (কুল্লাহপাড়া) গ্রামের মৃত আলী কদর মল্লিকের ছেলে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মহেশপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটির তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে থানার সাব-ইন্সপেক্টর (নিঃ) মো. টিপু সুলতানকে।


news@26banglatv.com


Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত