Logo
বৃহস্পতিবার | ১ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত

২৬ বাংলা টিভি   12-Jul-2026   29

Photo

নড়াইলে নানা আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস উদযাপিত


নড়াইল প্রতিনিধি: ‘তরুণদের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে  আলোচনা সভা ও সম্মাননা স্মারক বিতরণের মধ্য দিয়ে নড়াইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। জেলা প্রশাসন এবং জেলা পরিবার পরিকল্পনা বিভাগের যৌথ উদ্যোগে আজ ১২ জুলাই (রবিবার) দুপুরে নড়াইল উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে  আলোচনা সভার আয়োজন করা হয়।
নড়াইল জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূর-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল জেলা পরিষদ প্রশাসক  বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান এবং সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ,অতিরিক্ত জেলা প্রশাসক শারমিন সাত্তার।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক বলেন, "তরুণ প্রজন্মই দেশের মূল চালিকাশক্তি। আজকের উদীয়মান তরুণদের আশা-আকাঙ্ক্ষা অনুধাবন করে তাদের উপযুক্ত শিক্ষা, আধুনিক স্বাস্থ্যসেবা ও পর্যাপ্ত কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারলে দেশ দ্রুত সমৃদ্ধির পথে এগিয়ে যাবে। জনসংখ্যাকে আর বোঝা নয়, বরং সমন্বিত উদ্যোগের মাধ্যমে দক্ষ জনসম্পদে রূপান্তর করতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।"
বিশেষ অতিথির বক্তব্যে সিভিল সার্জন ডা. মো. আব্দুর রশিদ দেশের সামগ্রিক অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে পরিকল্পিত পরিবারের গুরুত্ব তুলে ধরেন। তিনি প্রত্যন্ত অঞ্চলে মা ও শিশু স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, বাল্যবিয়ে প্রতিরোধ এবং কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য সুরক্ষায় মাঠকর্মীদের ভূমিকা আরও জোরদার করার তাগিদ দেন। একই সাথে অতিরিক্ত পুলিশ সুপার মো: রকিবুল হাসান সামাজিক সচেতনতা বৃদ্ধির পাশাপাশি বাল্যবিয়ে মুক্ত নড়াইল গড়ার প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপপরিচালক আলিফ নূর মাঠ পর্যায়ের কর্মীদের ধন্যবাদ জানিয়ে বলেন, তৃণমূল পর্যায়ে স্বাস্থ্য সেবা পৌঁছে দিতে পরিবার পরিকল্পনা বিভাগের কর্মীরা নিরলস কাজ করে যাচ্ছেন। আগামী দিনে এই সেবার মান আরও উন্নত করার অঙ্গীকার ব্যক্ত করেন তিনি।
অনুষ্ঠানের শেষ পর্বে মাঠ পর্যায়ে মা ও শিশু স্বাস্থ্য সেবা এবং পরিবার পরিকল্পনা কার্যক্রমে প্রশংসনীয় ও গৌরবোজ্জ্বল অবদানের স্বীকৃতিস্বরূপ শ্রেষ্ঠ স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মীদের মাঝে ‘সম্মাননা পুরস্কার’ ও ক্রেস্ট বিতরণ করা হয়।
উক্ত অনুষ্ঠানে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের উচ্চপদস্থ কর্মকর্তা, পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য বিভাগের মাঠ পর্যায়ের কর্মী, স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধি এবং জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
 


news@26banglatv.com


Photo

কালীগঞ্জে কৃষি অফিস থেকে এয়ার ফ্লো মেশিন নিয়ে বিপাকে কৃষক : আটকে আছে টাকা

হুমায়ুন কবির কালীগঞ্জ,ঝিনাইদহ :...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত