Logo
শনিবার | ১৫ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ, আলোর দিশারী সমাজসেবক সোহেল রানা

২৬ বাংলা টিভি   09-Jul-2026   27

Photo

নড়াইলে শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতি বই বিতরণ, আলোর দিশারী সমাজসেবক সোহেল রানা


মোস্তফা কামাল, নড়াইল:  আগামীর মেধাবী প্রজন্ম গড়ে তোলার লক্ষ্যে এবং শিক্ষার আলো ছড়িয়ে দিতে নড়াইল সদর উপজেলায় শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে বৃত্তি প্রস্তুতিমূলক সহায়িকা বই বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে উপজেলার কালুখালি ধাড়িয়াঘাটা মাগুরা মাধ্যমিক বিদ্যালয়ের হলরুমে এক উৎসবমুখর পরিবেশে এই কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবু জাহির বিশ্বাসের উদ্যোগে এবং ওই এলাকার বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানার সম্পূর্ণ পৃষ্ঠাপোষকতায় এই মহৎ আয়োজনটি সম্পন্ন হয়। অনুষ্ঠানে ওই বিদ্যালয়সহ আশপাশের মোট ৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ম ও ৮ম শ্রেণির ৪৬ জন মেধাবী শিক্ষার্থীর হাতে বৃত্তিসহায়িকা বই তুলে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. সোহেল রানা দীর্ঘদিন ধরে কোনো প্রকার প্রচারের আলোয় না এসে নীরবে-নিভৃতে শিক্ষা, মানবিক সহায়তা এবং বিভিন্ন সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন। তাঁর এমন নিরলস ও নিঃস্বার্থ সহযোগিতা ইতোমধ্যে এলাকার শিক্ষার্থী, অভিভাবক এবং সাধারণ মানুষের হৃদয়ে দারুণ প্রশংসা কুড়িয়েছে।
বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মো. লুৎফার রহমান।  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ,মাইজপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম মিঠু,সাবেক ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস সোবহান মোল্যা,সাবেক ছাত্রদলের সভাপতি আলমগীর কবির,জেলা পল্লী চিকিৎসক অ্যাসোসিয়েশনের সাংগঠনিক সম্পাদক মো. ফসিয়ার রহমান
অনুষ্ঠানে আমন্ত্রিত বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে এই উদ্যোগকে সাধুবাদ জানান। বক্তারা বলেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় আরও আগ্রহী করবে এবং এলাকার শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


news@26banglatv.com


Photo

ফিরে দেখা: রহস্যে ঘেরা সেই ১২ মে — এমপি আনার হত্যাকাণ্ডে এখনো অমীমাংসিত বহু প্রশ্ন

ইয়াসিন আরাফাত, নিজস্ব প্রতিনিধি:আজ ১২ মে। বাংলাদেশের রাজনৈতিক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ভোটের মাঠে নতুন কৌশল: হিন্দু ভোটব্যাংকে নজর দিচ্ছে জামায়াত

ডেস্ক রিপোর্টঃ ঝিনাইদহের শৈলকূপা উপজেলার উমেদপুর বাজারে বিকেলের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত