Logo
বুধবার | ৩০ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা রাজশাহী রাজশাহী

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন

২৬ বাংলা টিভি   21-Oct-2025   68

Photo

জমি নিয়ে বিরোধের জেরে ভাতিজার হাতে চাচা খুন


রাজশাহী প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে জমি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজাদের হাতে চাচা খুন হয়েছেন। আজ মঙ্গলবার (২১অক্টোবর) দুপুরে চারঘাট উপজেলার নিমপাড়া ইউনিয়নের বালাদিয়াড় মোল্লাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোস্তফা শেখ (৪৭)। তিনি ওই গ্রামের মৃত সমেতউল্লাহ শেখের ছেলে। অভিযুক্ত ভাতিজারা হলেন- শফিক শেখ, রফিক শেখ, ফরহাদ শেখ ও কদু শেখ। রহমতউল্লাহ শেখের ছেলে। নিহতের আরেক ভাতিজা রমজান শেখ বিষয়টি নিশ্চিত করেছেন।

স্বজন ও পুলিশ সূত্রে জানা যায়, সমেতউল্লাহ শেখের দুই স্ত্রী ছিল। এক পক্ষের সন্তান রহমতউল্লাহ শেখ ও অপর পক্ষের সন্তান মোস্তফা শেখ, মুনজিল শেখ, ফজেল শেখ ও এন্দা শেখ। সমেতউল্লাহ শেখ মারা গেলেও তার জমি এখনো সঠিকভাবে ভাগ বন্টন হয়নি। জমি নিয়ে দ্বন্দ্বে উভয় পক্ষের মামলা আদালতে চলমান আছে। এর মধ্যে দেড় বিঘা একটি পুকুরে চার ভাই মাছ চাষ করলেও রহমতউল্লাহ শেখকে ভাগ দেওয়া হয়নি। পুকুর নিয়ে কয়েকদিন ধরেই উভয়পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। 

আজ মঙ্গলবার সকাল সাড়ে সাতটার দিকে রহমতউল্লাহর ছেলেরা পুকুরের ভাগ বুঝে নিতে মোস্তফার কাছে গেলে তিনি শুক্রবার বসার কথা বলেন। পরবর্তীতে মোস্তফার ভাই মুনজিল বালাদিয়াড় বাজারের দিকে গেলে রহমতউল্লাহর ছেলেরা তাকে পিটিয়ে আহত করে। সকাল ১১টার দিকে এ বিষয়ে থানায় অভিযোগ দিতে যায় তার স্বজনরা। অভিযোগ দেবার কথা শুনে ক্ষিপ্ত হয়ে উঠে রহমতউল্লাহর ছেলেরা। 

সকাল সাড়ে ১২টার দিকে দাওয়াত খাওয়ার জন্য বাড়ি থেকে বের হয় মোস্তফা শেখ। এ সময় তার ভাতিজা শফিক শেখ, রফিক শেখ, ফরহাদ শেখ ও কদু শেখসহ আরো কয়েকজন তাকে বাড়ির পাশের রাস্তায় ঘিরে ধরে। তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো হাসুয়া দিয়ে তাকে কোপানো শুরু করে। এ সময় তাকে বাঁচাতে অন্য ভাতিজারা ছুটে আসলে তাদেরকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়। মোস্তফা শেখকে উদ্ধার করে স্থানীয়রা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে। এছাড়াও মোস্তফা শেখের পক্ষের লিটন শেখ, জাদু শেখ ও এনামুল শেখকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

 এ ঘটনার পর থেকে অভিযুক্তরা গাঁ ঢাকা দিয়েছেন।

বিনা বেগম নামে স্থানীয় এক নারী বলেন, জমি নিয়ে ঝামেলা ছিল। মাঝে মাঝেই দ্বন্দ্ব হতো, পুলিশ আসতো। আজ এভাবে কুপিয়ে মেরে ফেলবে তা কেউ ভাবতে পারেনি।

চারঘাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, জমিসংক্রান্ত বিরোধের জেরে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় মামলা ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


news@26banglatv.com


Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত