সারা বাংলা খুলনা যশোর
স্কুল ছাত্রী ধর্ষনের প্রতিবাদে উত্তাল মনিরামপুর ধর্ষক ও তার সহযোগীকে আটক করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ-মানববন্ধন
২৬ বাংলা টিভি 08-Jul-2026 33
স্টাফ রিপোর্টার,মনিরামপুর(যশোর)॥ যশোরের মনিরামপুরে স্কুল পড়–য়া এক ছাত্রীকে ধর্ষনের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে উত্তাল পড়ে পড়েছে পৌরশহর। শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল থেকে বিক্ষোভ মিছিল সহকারে পৌরশহরে আসে। পরে তারা প্রেসক্লাবের সামনে মহাসড়কে অবস্থান করে মানববন্ধন কর্মসূচি পালন করেন। তাদের দাবি অবিলম্বে মামলার প্রধান আসামি লম্পট ধর্ষক আবু জাফর ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের। অবশ্য এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন বিএনপির নেতাকর্মীরা।
পুলিশ ও এলাকাবাসী জানায়, মনিরামপুর পৌরশহরের সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণীর এক ছাত্রী শনিবার সকাল ছয়টার দিকে তার সহপাঠি রাফিদকে সাথে নিয়ে গণিত শিক্ষক আব্দুল কুদ্দুস আলীর বাড়িতে যাচ্ছিলেন প্রাইভেট পড়ার উদ্দেশ্যে। অভিযোগ রয়েছে পথিমধ্যে জয়নগর জোড়া পুকুরের পাশে পৌছলে খর্দগাংড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে আবু জাফর, জয়নগর গ্রামের নওশের আলীর ছেলে সমির হোসেন ও করিম হোসেন খোকনের ছেলে সেলিম হোসেন তাদের গতিরোধ করে। এক পর্যায়ে রাফিদকে মারপিটের পর তাড়িয়ে দিয়ে তারা তিন বন্ধু ওই ছাত্রীকে জোর করে জোড়া পুকুরের পাশে নিয়ে যায়। ওই ছাত্রী জানায়, এ সময় সমির ও সেলিমের সহযোগীতায় আবু জাফর তাকে ধর্ষন করে। এ সময় পাশর্^বর্তি ক্ষেতে কাজ করার সময় কয়েকজন কৃষক বিষয়টি আচ করতে পেয়ে এগিয়ে আসলে ধর্ষনকারী ও তার দুই বন্ধু পালিয়ে যায়। পরে বাড়িয়ে গিয়ে ছাত্রী তার মায়ের কাছে ঘটনার বর্ননা দেয়। সন্ধ্যার পর এ ঘটনায় ওই ছাত্রীর ভাই বাদি হয়ে আবু জাফর, সমির হোসেন ও সেলিম হোসেনের নামে মামলা করেন। রাতেই পুলিশ অভিযান চালিয়ে এর মধ্যে সমির হোসেনকে আটক করে। পরে অবশ্য পুলিশ ওই ছাত্রীকে উদ্ধার করে ডাক্তারী পরীক্ষা সম্পন্নের জন্য।
এ দিকে ঘটনার চারদিন পেরিয়ে গেলেও পুলিশ প্রধান আসামিসহ অন্য সহযোগীকে আটক করতে না পারায় শিক্ষার্থীসহ এলাকাবাসীর মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়। ফলে শিক্ষার্থীরা মঙ্গলবার দুপুর সাড়ে ১২ টার দিকে স্কুল থেকে বিক্ষোভ মিছিল সহকারে পৌরশহরে আসে। পরে তারা স্কুলের সামনে অবস্থান করে মানববন্ধন কর্মসূচি ও বিক্ষোভ সভা করেন।তাদের দাবি অবিলম্বে মামলার প্রধান আসামি লম্পট ধর্ষক আবু জাফর ও তার সহযোগীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি কার্যকরের। অবশ্য এ সময় মানববন্ধন কর্মসূচিতে অংশ নিয়ে শিক্ষার্থীদের দাবির সাথে একাত্মতা প্রকাশ করেন অভিভাবকসহ এলাকার বিভিন্ন শ্রেনিপেশার মানুষ। মনিরামপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু সাঈদ জানান, বাকী দুই আসামি আটকের জন্য এলাকায় পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
news@26banglatv.com