Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মোড়কজাত সনদ ছাড়া পানি উৎপাদন করায় দুই প্রতিষ্ঠান ৪০ হাজার টাকা জরিমানা

২৬ বাংলা টিভি   06-Jul-2026   28

Photo

নড়াইলে মোড়কজাত সনদ ছাড়া পানি উৎপাদন করায় দুই প্রতিষ্ঠান ৪০ হাজার টাকা জরিমানা


নড়াইল প্রতিনিধি: নড়াইলের কালিয়ায় পণ্যের মোড়কজাত নিবন্ধন সনদপত্র ছাড়া ড্রিংকিং ওয়াটার (খাবার পানি) উৎপাদন ও বাজারজাত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে মোট ৪০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৬ জুলাই) দুপুরে কালিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শ্রাবনী বিশ্বাসের নেতৃত্বে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) আইনের নিয়ম নীতি তোয়াক্কা না করে লাইসেন্স ও মোড়কজাত নিবন্ধন সনদ ছাড়াই দীর্ঘদিন ধরে পানি উৎপাদন ও বাজারজাত করে আসছিল প্রতিষ্ঠান দুটি। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে ওই এলাকাগুলোতে অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত।
অভিযানকালে অপরাধের সত্যতা মেলায় বিএসটিআই আইনের সংশ্লিষ্ট ধারায় তাৎক্ষণিকভাবে দুটি ড্রিংকিং ওয়াটার কোম্পানিকে জরিমানা করা হয়। এর মধ্যে,তাহমিদ ড্রিংকিং ওয়াটার কালিয়া উপজেলার রামনগর এলাকার এই প্রতিষ্ঠানটিকে নিয়মনীতি ভঙ্গের দায়ে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। অপরটি আল আমিন ড্রিংকিং ওয়াটার নড়াগাতী থানার পাকুড়িয়া এলাকার এই প্রতিষ্ঠানটিকে একই অপরাধে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) শ্রাবনী বিশ্বাস জানান, জনস্বার্থে এবং ভেজাল ও অবৈধ পণ্যের বিরুদ্ধে প্রশাসনের এ ধরণের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। সাধারণ মানুষের স্বাস্থ্যঝুঁকি এড়াতে কোনো প্রকার ছাড় দেওয়া হবে না।
অভিযান পরিচালনাকালে বিএসটিআই-এর যশোর আঞ্চলিক কার্যালয়ের পরিদর্শক রাকিব ইসলামসহ আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা প্রদান করেন।
 


news@26banglatv.com


Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত