Logo
সোমবার | ২৮ সেপ্টেম্বর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যকে গণপিটুনী

২৬ বাংলা টিভি   03-Jul-2026   29

Photo

স্বর্ণের চেইন চুরির অভিযোগে দুই পুলিশ সদস্যকে গণপিটুনী


নিউজ ডেস্ক: নারায়ণগঞ্জের ফতুল্লায় এক বাড়িতে সাদা পোশাকে মাদকবিরোধী অভিযান চালানোর সময় দুই সোর্স এবং ফতুল্লা মডেল থানার এসআই খাইরুল বাশার ও কনেস্টবল আরিফুল ইসলাম নামে দুই পুলিশ সদস্যকে গণপিটুনি দিয়েছে স্থানীয়রা।

বৃহস্পতিবার (০২ জুলাই) সন্ধ্যায় ফতুল্লার জামতলা ধোপাপট্রি এলাকায় একটি বাড়িতে নামে পরিচিত বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন, ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় সাদা পোশাকে এসআই খাইরুল বাশার ও কনেস্টবল আরিফুল ইসলাম দুজন সোর্সকে সঙ্গে নিয়ে অভিযান চালানোর সময় কনেস্টবল আরিফুল ইসলাম আলমারির ড্রয়ার থেকে সোনার একটি চেইন তার পকেটে নিয়ে নেয়। এ সময় বাড়ির লোকজন পরিচয়পত্র দেখতে চাইলে তারা দেখাতে পারেনি।

বাড়ির লোকজন চিৎকার করলে আশপাশের মানুষ তাদের ঘরে গিয়ে ৪ জনকে গণপিটুনী দেয়। এরপর জরুরি নাম্বারে থানায় ফোন করলে পুলিশ গিয়ে ৪ জনকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ফতুল্লা মডেল থানার পুলিশ পরিদর্শক আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে এক বাড়ি থেকে ৪ জনকে উদ্ধার করা হয়েছে। যার বাড়িতে এ ঘটনা ঘটেছে তাদের থানায় আসতে বলা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।


news@26banglatv.com


Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত