Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

কালীগঞ্জে যুবদলের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা

২৬ বাংলা টিভি   23-Jun-2026   21

Photo

কালীগঞ্জে যুবদলের বিশাল বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ: আ.লীগের নৈরাজ্যের বিরুদ্ধে রাজপথে থাকার ঘোষণা


কালীগঞ্জ (ঝিনাইদহ) ২৩ জুন:

দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নৈরাজ্য ও ধ্বংসাত্মক ষড়যন্ত্রের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝিনাইদহের কালীগঞ্জে এক বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার (২৩ জুন) বিকেল ৫টায় কালীগঞ্জ উপজেলা ও পৌর যুবদলের যৌথ উদ্যোগে এই কর্মসূচি পালন করা হয়।

দলীয় সূত্রে জানা যায়, বিকেল থেকেই উপজেলা ও পৌর যুবদলের বিভিন্ন ইউনিটের বিপুল সংখ্যক নেতাকর্মী শহরের মেইন বাসস্ট্যান্ড এলাকায় জড়ো হতে থাকেন। পরে সেখান থেকে একটি বিশাল বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি মুহুর্মুহু স্লোগানে শহরের প্রধান প্রধান সড়ক ও গুরুত্বপূর্ণ মোড়গুলো প্রদক্ষিণ করে কালীবাড়ী মোড়ে এসে এক সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদ, বিএনপি নেতা মিজানুর রহমান লাল্টু, বাবুল আক্তার, মাহবুবুর রহমান মিলন, মুন্সি কামরুল ইসলাম, সোহরাব হোসেন রাজু, আজিজুল ইসলাম লস্কর, শাজাহান আলী খোকন এবং জাহাঙ্গীর আলমসহ উপজেলা বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ।

সমাবেশে বক্তারা অভিযোগ করে বলেন, "ফ্যাসিবাদী ও নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে নৈরাজ্য সৃষ্টি এবং ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে জনমনে আতঙ্ক তৈরির অপচেষ্টা চালাচ্ছে। কিন্তু দেশের সচেতন জনতা ও বিএনপির নেতাকর্মীরা রাজপথে থেকে তাদের যেকোনো ষড়যন্ত্র নসাৎ করে দেবে।"

নেতৃবৃন্দ আরও বলেন, "জনগণের হারানো গণতন্ত্র, ভোটাধিকার ও মৌলিক অধিকার ফিরিয়ে আনতে বিএনপি দীর্ঘদিন ধরে রাজপথে লড়াই করছে। স্বৈরাচারের দোসরদের যেকোনো ধরনের সহিংসতা ও অপতৎপরতার বিরুদ্ধে দলীয় নেতাকর্মীদের সদাসর্বদা সতর্ক প্রহরায় থাকতে হবে।"

শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে জনগণের চূড়ান্ত অধিকার ও প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠার সংগ্রাম অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সমাবেশ শেষ হয়। কর্মসূচিতে উপজেলা ও পৌর বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

এমন সংকটকালে মায়ের স্নেহ পাওয়ার আকাঙ্ক্ষা আমারও আছে : তারেক রহমান

নিউজ ডেস্কঃসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত