Logo
রবিবার | ৪ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

দুই বছর পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু

২৬ বাংলা টিভি   21-Jun-2026   20

Photo

দুই বছর পর শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান কার্যক্রম শুরু


ঝিনাইদহ প্রতিনিধি:

দীর্ঘ দুই বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর ঝিনাইদহের শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পুনরায় চালু হয়েছে সিজারিয়ান (সিজার) অপারেশন কার্যক্রম। রোববার (২১ জুন) দুপুরে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির উদ্যোগ ও সংশ্লিষ্টদের আন্তরিক প্রচেষ্টায় এই স্বাস্থ্যসেবাটি আবার সচল করা হয়।

কার্যক্রমটি পুনরায় চালুর উদ্দেশ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন, স্বাস্থ্য কমিটির সদস্য ও বিএনপি নেতা মনিরুল ইসলাম (হিটু), শাহীনুর রহমান ফুল, এবং সাংবাদিক তাজনুর রহমান ডাবলুসহ হাসপাতালের অন্যান্য চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

হাসপাতাল সূত্রে জানা যায়, পুনরায় চালু হওয়ার পর প্রথম সিজার অপারেশনটি সফলভাবে সম্পন্ন করেন ডা. মাহবুবুর রহমান। এতে এনেস্থেসিয়া চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন ডা. আব্দুল্লাহ আল মামুন। অপারেশনের সময় হাসপাতালের সেবিকা (নার্স) ও অন্যান্য স্বাস্থ্যকর্মীরা সক্রিয়ভাবে সহযোগিতা করেন।

স্বাস্থ্য কমিটির সদস্য মনিরুল ইসলাম (হিটু) ও শাহীনুর রহমান ফুল জানান, আইনমন্ত্রী আসাদুজ্জামানের বিশেষ নির্দেশনা এবং স্বাস্থ্য কমিটির ধারাবাহিক প্রচেষ্টার ফলেই দীর্ঘদিন বন্ধ থাকা এই গুরুত্বপূর্ণ সেবাটি পুনরায় চালু করা সম্ভব হয়েছে। এর ফলে হাসপাতালের অন্যান্য চিকিৎসা সেবার মান ও কার্যক্রমেও গতি ফিরে এসেছে। ভবিষ্যতেও এই সেবার ধারা অব্যাহত রাখতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সার্বিক বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাশেদ আল মামুন বলেন, “আপাতত প্রতি রোববার সিজার অপারেশন ও স্বাভাবিক প্রসব (নরমাল ডেলিভারি) কার্যক্রম পরিচালনা করা হবে। তবে পর্যায়ক্রমে সপ্তাহে তিন দিন এই সেবা চালু করার পরিকল্পনা আমাদের রয়েছে।”

তিনি আরও জানান, অত্যন্ত জটিল রোগী ছাড়া বাকি সব প্রসূতিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই হাসপাতালেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করার চেষ্টা করা হবে। এই জনকল্যাণমূলক কার্যক্রমটি পুনরায় চালু করতে সহযোগিতা করায় তিনি আইনমন্ত্রী, স্বাস্থ্য কমিটিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি বিশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সিজারিয়ান সেবা পুনরায় চালু হওয়ায় স্থানীয় সাধারণ ও নিম্নআয়ের মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। এখন থেকে ঘরের কাছেই তারা সাশ্রয়ী ও নিরাপদ প্রসূতি সেবা পাবেন বলে আশা করছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

Photo

ঋণের প্রলোভনে নিরীহ মানুষদের ঢাকায় আনল কারা?

প্রধান উপদেষ্টার তহবিল থেকে বিনা সুদে এক লাখ থেকে কোটি টাকা পর্যন্ত...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত