Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন

২৬ বাংলা টিভি   19-Jun-2026   30

Photo

ঝিনাইদহ শহরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন


কালিগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা :

“ঝিনাইদহের উন্নয়নে, আমরা সবাই একসাথে” এই স্লোগানকে সামনে রেখে ঝিনাইদহ শহরে একটি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে কালীগঞ্জে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বেলা ১১টায় কালীগঞ্জ মেইন বাসস্ট্যান্ড চত্বরে আয়োজিত এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। বক্তারা বলেন, ঝিনাইদহ জেলায় একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে জেলার পাশাপাশি আশপাশের এলাকার মানুষও উন্নত চিকিৎসাসেবা পাওয়ার সুযোগ পাবেন এবং চিকিৎসার জন্য দূরবর্তী জেলায় যাওয়ার প্রয়োজন অনেকটাই কমে আসবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য মাওলানা আবু তালিব, কালীগঞ্জ উপজেলা জামায়াত মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা ওলিয়ার রহমানসহ কালীগঞ্জ উপজেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তি ও স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দ্রুত ঝিনাইদহ শহরে একটি আধুনিক মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং এ বিষয়ে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।


news@26banglatv.com


Photo

খালেদা জিয়ার পক্ষে আজ থেকে প্রচারণা শুরু করছে জেলা বিএনপি

ডেস্ক রিপোর্টঃ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার পক্ষে আজ...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত