Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি

২৬ বাংলা টিভি   18-Jun-2026   17

Photo

বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ার দ্বারপ্রান্তে মেসি


স্পোর্টস ডেস্ক:

ফিফা বিশ্বকাপের ইতিহাসে নতুন মাইলফলকের সামনে দাঁড়িয়ে আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। ২০২৬ বিশ্বকাপে আলজেরিয়ার বিপক্ষে হ্যাটট্রিক করে জার্মানির মিরোস্লাভ ক্লোসার ১৬ গোলের রেকর্ড স্পর্শ করেছেন তিনি। আর মাত্র একটি গোল করলেই বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় এককভাবে শীর্ষে উঠবেন আর্জেন্টাইন মহাতারকা।

বিশ্বকাপে ষষ্ঠবারের মতো খেলতে নামা মেসি এখন পর্যন্ত ২৭ ম্যাচে ১৬ গোল করেছেন। ক্লোসা ২৪ ম্যাচে ১৬ গোল করে দীর্ঘদিন ধরে তালিকার শীর্ষে ছিলেন। আলজেরিয়ার বিপক্ষে তিন গোলের পর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন মেসি।

বিশ্বকাপ ইতিহাসের সর্বোচ্চ গোলদাতাদের তালিকায় ১৫ গোল নিয়ে তৃতীয় স্থানে আছেন ব্রাজিলের রোনালদো। পশ্চিম জার্মানির গার্ড মুলার এবং ফ্রান্সের কিলিয়ান এমবাপ্পে ১৪ গোল করে রয়েছেন পরের অবস্থানে। এমবাপ্পে মাত্র ১৫ ম্যাচেই ১৪ গোল করায় ভবিষ্যতে রেকর্ড ভাঙার দৌড়ে তাকেও বড় প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা হচ্ছে।

এ তালিকায় আরও আছেন ফ্রান্সের জাস্ট ফন্তেইন, ব্রাজিলের পেলে, জার্মানির জার্গেন ক্লিন্সম্যান, হাঙ্গেরির সান্দোর কোচিস এবং আর্জেন্টিনার গ্যাব্রিয়েল বাতিস্তুতা।

বিশ্বকাপে এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড অবশ্য এখনও জাস্ট ফন্টেইনের দখলে। ১৯৫৮ বিশ্বকাপে মাত্র ছয় ম্যাচে ১৩ গোল করেছিলেন ফরাসি এই কিংবদন্তি। দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তার সেই রেকর্ড এখনও অক্ষত।

এবারের বিশ্বকাপের আসরে আর্জেন্টিনার এখনো একাধিক ম্যাচ বাকি থাকায় মেসির সামনে রেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার বড় সুযোগ রয়েছে। আর একটি গোলই তাকে বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বেশি গোল করা ফুটবলার বানিয়ে দেবে।


news@26banglatv.com


Photo

যেসব কারণে প্রথম দিনই মুলতবি ভারতের শীতকালীন সংসদ অধিবেশন

ভারতে সোমবার থেকে শুরু হয়েছে সংসদের শীতকালীন অধিবেশন। আগামী ২০ ডিসেম্বর...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত