Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ক্লাস্টার ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

২৬ বাংলা টিভি   15-Jun-2026   16

Photo

নড়াইলে ক্লাস্টার ও ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান প্রণয়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত


নড়াইল প্রতিনিধি:

নড়াইল পৌরসভার টেকসই ও পরিকল্পিত উন্নয়নের লক্ষ্যে "ক্লাস্টার ডেভেলপমেন্ট প্ল্যান (CDP), ক্যাপিটাল ইনভেস্টমেন্ট প্ল্যান (CIP), পৌরসভা ডেভেলপমেন্ট প্ল্যান (PDP) এবং সিআরএপি (CRAP) প্রণয়ন" বিষয়ক এক মতবিনিময় ও তথ্য সংগ্রহ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৫ জুন ২০২৬, সোমবার জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই কর্মশালার আয়োজন করা হয়।

নড়াইল পৌরসভার আয়োজনে এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (LGED) বাস্তবায়নাধীন ‘রেজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট (RUTDP)’-এর আওতায় এই কর্মশালাটি অনুষ্ঠিত হয়। প্রকল্পটিতে যৌথভাবে অর্থায়ন করছে বাংলাদেশ সরকার (GOB) ও বিশ্ব ব্যাংক (World Bank)।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইলের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ আব্দুল সালাম। কর্মশালায় সভাপতিত্ব করেন নড়াইল পৌরসভার প্রশাসক জুলিয়া শুকায়না। 
কর্মশালায় বক্তারা বলেন, নড়াইল পৌরসভাকে একটি আধুনিক, পরিবেশবান্ধব এবং দুর্যোগ সহনশীল শহর হিসেবে গড়ে তুলতে এই মহাপরিকল্পনা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করে কীভাবে নাগরিক সুবিধা বৃদ্ধি এবং অবকাঠামোগত উন্নয়ন করা যায়, তা নিয়ে কর্মশালায় বিস্তারিত আলোচনা ও কৌশলগত পরিকল্পনা উপস্থাপন করা হয়।

অনুষ্ঠানে নড়াইল জেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, এলজিইডির প্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি এবং স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।#


news@26banglatv.com


Photo

আরটিভির প্রতিনিধি সম্মেলন- ২০২৬: পুরস্কার পেলেন যারা

শাহিনুর রহমান পিন্টু, দেশব্যাপী কর্মরত জেলা ও উপজেলা পর্যায়ের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত