Logo
শুক্রবার | ১৪ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

অন্যান্য

দুইটি পৃথক মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা

২৬ বাংলা টিভি   14-Jun-2026   29

Photo

দুইটি পৃথক মামলায় জামিন পেলেন এমপি মুফতি আমির হামজা


নিউজ ডেস্ক:

সিরাজগঞ্জের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে দায়ের হওয়া দুই পৃথক মানহানি মামলায় জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ আসনের সংসদ সদস্য ও ইসলামি বক্তা মুফতি আমির হামজা।

রোববার (১৪ জুন) দুপুর আড়াইটার দিকে তিনি আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সুমন কর্মকার শুনানি শেষে তার জামিন আবেদন মঞ্জুর  করেন।

আদালত সূত্রে জানা যায়, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছেলে আরাফাত রহমান কোকো এবং বিদুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে দেওয়া বক্তব্যের জেরে পৃথক দুই ব্যক্তি দুটি মানহানির মামলা দায়ের করেন।

মামলাগুলোতে আদালতে হাজির হয়ে নিয়মিত জামিনের আবেদন করেন মুফতি আমির হামজা।

আজকের শুনানিতে তার পক্ষে আইনজীবী মো. আবু তালেব আদালতে যুক্তি উপস্থাপন করেন। অপরদিকে বাদীপক্ষের হয়ে শুনানিতে অংশ নেন সিরাজগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হুমায়ুন কবির কর্নেল।

শুনানি শেষে আদালত উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে দুটি মামলায় তার জামিন মঞ্জুর করেন।

এর আগে, ইকবাল হাসান মাহমুদ টুকুকে নিয়ে করা মানহানির মামলায় গেল ২৭ এপ্রিল হাইকোর্ট থেকে আট সপ্তাহের আগাম জামিন পান মুফতি আমির হামজা। সেই জামিনের মেয়াদ শেষ হওয়ায় তিনি নিম্ন আদালতে আত্মসমর্পণ করে নিয়মিত জামিনের আবেদন করেন। আদালতের এ আদেশের ফলে দুটি মামলায় আপাতত জামিনে মুক্ত থাকবেন তিনি।


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত