সারা বাংলা খুলনা ঝিনাইদহ
মহেশপুরের ফতেপুরে ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত।
২৬ বাংলা টিভি 13-Jun-2026 27
মহেশপুরের ফতেপুরে ইউনিয়নে মাদক ও জুয়ার বিরুদ্ধে মানববন্ধন ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত।
মহেশপুর (ঝিনাইদহ) সংবাদদাতাঃ-
চলো যায় যুদ্ধে মাদক ও জুয়ার বিরুদ্ধে এই প্রতিপাদ্যকে সামনে রেখে " ১৩ই জুন শনিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ- গোলাম ফারুক খান এর নেতৃত্বে ফতেপুর বাজার সহ ১ ও ২ নং ওয়ার্ডের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে এক মানববন্ধন ও সচেতনামুলক সতর্কতা বার্তা ঘোষণা ও মাইকিং করে এই কর্মসূচি পালন করা হয়েছে।
দেশের চলমান মাদকের বিস্তার রোধে সোচ্চার হয়ে ঝিনাইদহের মহেশপুর উপজেলার ফতেপুর ইউনিয়ন বিএনপির আয়োজনে সর্বস্তরের জনগন একত্রিত হয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত করে ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ গোলাম ফারুক খান এর নেতৃত্বে ফতেপুর বাজার সহ বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে " চলো যাই যুদ্ধে, মাদক ও জুয়ার বিরুদ্ধে" স্লোগানকে সামনে রেখে মাদকদ্রব্য সেবন ও বিক্রির প্রতিবাদে এই মানববন্ধন ও সচেতনতামূলক সতর্কতা র্যালি অনুষ্ঠিত হয়।
এসময় ইউনিয়নের সর্বস্তরের জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ একত্রিত হয়ে মাদকমুক্ত সমাজ গঠনের দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বক্তারা বলেন, মাদক আজ সমাজ ও যুবসমাজের জন্য ভয়াবহ হুমকিতে পরিণত হয়েছে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতে প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে। তারা মাদকের বিস্তারের পেছনে প্রশাসনিক উদাসীনতাকে অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন এবং সরকারের মাদকবিরোধী কার্যক্রমের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে এ ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি অব্যাহত রাখার আহ্বান জানান। বক্তারা আরও জানান, যুব-সমাজকে মাদকের ছোবল থেকে বাঁচাতে
মহেশপুর উপজেলার বিভিন্ন এলাকায় ফুটবল টুর্নামেন্টসহ নানা সামাজিক ও ক্রীড়ামূলক কর্মকাণ্ড পরিচালিত হচ্ছে, যা স্থানীয় তরুণদের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনছে। এসময় ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ উমর আলী ভূইয়া, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মীর মোঃ কবীর হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ সজল মিয়া, উপজেলা বিএনপির সাবেক সেচ্ছাসেবক দল সদস্য সচিব মোঃ কামরুজ্জামজন বাবু সহ বিভিন্ন ওয়ার্ড বিএনপির সভাপতি / সম্পাদক ও দলীয় অঙ্গসংগঠনের একাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
news@26banglatv.com