Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ট্রাক-ভ্যান সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু

২৬ বাংলা টিভি   10-Jun-2026   28

Photo

নড়াইলে ট্রাক-ভ্যান সংঘর্ষ, চিকিৎসাধীন অবস্থায় স্বাস্থ্য কর্মীর মৃত্যু


নড়াইল প্রতিনিধি:
নড়াইলের লোহাগড়ায় ট্রাক ও ভ্যানের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত আমেনা হাসান বিপাশা (৪০) নামে এক নারী চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। তিনি উপজেলার পাংখারচর কমিউনিটি ক্লিনিকে ‘কমিউনিটি হেলথ কেয়ার প্রোভাইডার’ (সিএইচসিপি) হিসেবে কর্মরত ছিলেন।
বুধবার (১০ জুন) বিকেলে যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। নিহত আমেনা হাসান বিপাশা লোহাগড়া উপজেলার রথখোলা গ্রামের হাসান মাহমুদের মেয়ে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে নিজ কর্মস্থল পাংখারচর কমিউনিটি ক্লিনিকে যাওয়ার উদ্দেশ্যে রওনা হন আমেনা হাসান বিপাশা। পথিমধ্যে কালনা নামক স্থানে পৌঁছালে তাকে বহনকারী ভ্যানটির সাথে একটি দ্রুতগামী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনি গুরুতর আহত হন।
দুর্ঘটনার পর তাঁকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত যশোর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
আমেনা হাসান বিপাশার এই অকাল মৃত্যুতে লোহাগড়া উপজেলার স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর সহকর্মীরা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি দ্রুত পালিয়ে যায়। সেটি আটকে পুলিশের অভিযান চলছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#


news@26banglatv.com


Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত