Logo
মঙ্গলবার | ১৮ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত।

২৬ বাংলা টিভি   05-Jun-2026   22

Photo

নড়াইলে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে ১০ জন আহত।


নড়াইল প্রতিনিধি:

নড়াইলের লোহাগড়ায় ঘুড়ি  উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন আহত হয়েছে।  বৃহস্পতিবার (৪ জুন) রাত ১২ টার দিকে কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।

এসময়  আহতরা হলেন  মুন্সি গ্রুপের মিজানুর মুন্সি (৫২), ইজাজুল মুন্সি (৪০), আজিজুল মুন্সি (৪২), হানিফ সরদার (৩৫), খাজা সরকার (৬১) ও আজাদ সরদার। এবং মোল্যা গ্রুপের রবিউল ইসলাম (৩৬), বাচ্চু মোল্যা (৫৩), রাফেজা বেগম (৫৩) ও সাইদুর সরদার (৩২)।

পুলিশ ও গ্রামবাসী  সূত্রে জানা যায়, লোহাগড়া উপজেলার কোটাকোল ইউনিয়নের মাটিয়াডাঙ্গা গ্রামে ঘুড়ি উড়ানোকে কেন্দ্র করে মোল্যা গ্রুপ ও মুন্সি গ্রুপের মধ্যে বেশ কয়দিন ধরে  বিরোধ চলে আসছিল।  তার জেরে বৃহস্পতিবার  দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে বাধে। খবর পেয়ে পুলিশ  ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতরা লোহাগড়া হাসপাতালে চিকিৎসাধীন।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি (তদন্ত) অজিত কুমার রায়  বলেন, ওই এলাকার পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের চেষ্টা চলছে। # 


news@26banglatv.com


Photo

প্রায় ৮ ঘণ্টা আগুনে পুড়ল ফিলিপাইনের বিশাল ঘনবসতিপূর্ণ এলাকা

ফিলিপাইনের রাজধানীতে একটি উপকূলীয় শহরের সবচেয়ে বড় বস্তি এলাকায়...

Photo

বিয়েবার্ষিকীর দিনই ফাঁসির আদেশ পেলেন শেখ হাসিনা

নিউজ ডেস্কঃ জুলাই গণ-অভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপারাধের...

Photo

ঝিনাইদহ কালীগঞ্জে নিয়তির কাছে হার মেনেছে তিন ভাই বোন

শিপলু জামান ঝিনাইদহ প্রতিনিধি :এ যেন ভাগ্যের নির্মম পরিহাস|...

Photo

খালেদা জিয়ার অসুস্থতার খবরে মোদির উদ্বেগ, প্রয়োজনীয় সহায়তায় প্রস্তুত ভারত

আন্তর্জাতিক ডেস্কঃবাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত