Logo
সোমবার | ১৭ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু

২৬ বাংলা টিভি   18-Oct-2025   63

Photo

নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা শুরু


নড়াইল প্রতিনিধি:  

“সমৃদ্ধ শিক্ষায় আলোকিত নড়াইল” এই শ্লোগানকে সামনে রেখে নড়াইলে দুই দিনব্যাপী শিক্ষা মেলা ২০২৫ শুরু হয়েছে। শনিবার (১৮ অক্টোবর) সকালে জেলা শিল্পকলা একাডেমী চত্বরে বেলুন উড়িয়ে এ মেলার উদ্বোধন উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।

পরে জেলা শিল্পকলা একাডেমী হলরুমে নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ আহসান মাহমুদ রাসেলের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই-আলম সিদ্দিকী, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর আলম, জেলা শিক্ষা অফিসার (অ.দা.) মোঃ মহিউদ্দিন, রিসোর্চ পারসন সময় টিভির সংবাদ পাঠক গোলাম রাব্বি ও বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মহুয়া মহসিন। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, গন্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন শিক্ষার মান উন্নয়ন, প্রযুক্তি-ভিত্তিক শিক্ষা ও শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশে এ মেলা অগ্রনী ভূমিকা পালন করবে।


news@26banglatv.com


Photo

শ্রীলঙ্কায় মেয়াদোত্তীর্ণ ত্রাণ পাঠিয়ে সমালোচনার মুখে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্কঃভয়াবহ বন্যা ও ভূমিধসের বিপর্যস্ত শ্রীলঙ্কায়...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত