Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঈদের ছুটির শেষে ঝিনাইদহ থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ

২৬ বাংলা টিভি   31-May-2026   9

Photo

ঈদের ছুটির শেষে ঝিনাইদহ থেকে কর্মস্থলে ফিরতে শুরু করেছে মানুষ


শিপলু জামান, ঝিনাইদহ:

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে খুলছে সরকারি-বেসরকারি অফিস, আদালত, ব্যাংক-বিমা প্রতিষ্ঠান গুলো । দীর্ঘ ৭ দিনের  ছুটি শেষে পরিবার-পরিজন রেখে আবারো  কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে   ফিরতে শুরু করেছেন কর্মজীবী মানুষ।

 ঈদুল আজহা উপলক্ষে ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় সরকারি কর্মকর্তা-কর্মচারীরা টানা সাত দিনের ছুটি ভোগ করেছেন। 

ছুটির শেষ দিনে ঝিনাইদহ   প্রধান প্রধান প্রবেশপথগুলোর পাশাপাশি মোবারকগঞ্জ কোটচাঁদপুর  রেলস্টেশনেও দেখা গেছে ফিরতি যাত্রার চিত্র। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ট্রেনে করে ঢাকা সহ অন্যান্য অন্যান্য জেলায় রওনা দিয়েছে  কর্মজীবী মানুষ। সকাল  থেকেই ঝিনাইদহ কালীগঞ্জের মোবারকগঞ্জ রেলস্টেশন কোটচাঁদপুর রেলস্টেশনে  একের পর এক ট্রেন ঢাকা গামী, রাজশাহীগামী, খুলনাগামী সহ দেশের বিভিন্ন জেলায় এই রেল স্টেশন থেকে ট্রেন ছেড়ে যাচ্ছে  । তবে এখন পর্যন্ত অতিরিক্ত যাত্রীর চাপ বা ভিড় লক্ষ্য করা যায়নি।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত