Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা যশোর

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত

২৬ বাংলা টিভি   28-May-2026   37

Photo

যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদুল আযহার নামাজ আদায় করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত


দেশে বিদ্যুতের ঘাটতি নেই, পরিকল্পিত

লোডশেডিংয়ের সুযোগ নেই

স্টাফ রিপোর্টার:

মুসলিম উম্মার শান্তি,দেশ ও জাতির উন্নয়ন, সমৃদ্ধি কামনা করে যশোরে ঈদুল আযহার নামাজ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় যশোর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। মাওলানা আব্দুল মান্নান ঈদের নামাজ পরিচালনা করেন এবং দেশ ও জাতির উন্নয়ন স্বমৃদ্ধি, শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান,বিএনপি চেয়ারপারসন, সাবেক প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়া, বিএনপির স্থায়ী কমিটির সদস্য আবেগ মন্ত্রী তরিকুল ইসলাম, মরহুম আরাফাত রহমান কোকোর বিদেহী আত্মার শান্তি কামনা করে আল্লাহর দরবারে মোনাজাত করেন।     বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত ঈদের জামাতে শরিক হন। 

নামাজের আগে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সংক্ষিপ্ত বক্তব্যে পৌরবাসীর উদ্দেশ্যে অনুরোধ জানিয়ে   বলেন , যারা কোরবানি দিবেন। দুপুর ২ টার মধ্যে তাদের পৌরসভার নির্ধারিত স্থানে বর্জ্য ফেলতে হবে। বিকেল চারটার মধ্যে পরিচ্ছন্ন কর্মীরা বর্জ্য পরিষ্কার করবে। এরপর বর্জ্য ফেললে কাপ পরিষ্কার করা কষ্টসাধ্য হয়ে পড়বে।     পরিষ্কার করা সম্ভব নাও হতে পারে।  সড়ক দুর্ঘটনা এড়াতে তিনি বলেন , পরিবারে তরুণ যারা আছে, তারা যাতে হবে বেপরোয়া  লাইসেন্সবিহীন মোটরসাইকেল চালায়। দুর্ঘটনার শিকার হয়ে  ঈদের আনন্দ বিষাদে পরিণত হয়। বেপরোয়া মোটরসাইকেল চালানো থেকে বিরত থাকার জন্য তুমি সকলের প্রতি আহ্বান জানান। 

নামাজ শেষে  তিনি সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, দেশে বিদ্যুতের ঘাটতি নেই। ফলে পরিকল্পিত লোডশেডিং করার সুযোগ নেই। কোথাও কোথাও ঝড়ে বিদ্যুৎ সঞ্চালন লাইনের সমস্যার কারণে বিদ্যুৎ বিভ্রাট হতে পারে। দ্রুত সমস্যা সমাধানের জন্য বিদ্যুৎ বিভাগের কর্মীরা নিরলস ভাবে কাজ করছেন।জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান   ঈদের জামাতে স্বাগত বক্তব্য রাখেন।  পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম,  যশোর জেলা পরিষদ প্রশাসক দেলোয়ার হোসেন খোকন, পৌর প্রশাসক মোঃ রফিকুল হাসান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা এস এম শাহীন, প্রেসক্লাব যশোরের সভাপতি জাহিদ হাসান, দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত প্রমুখ জামাতে নামাজ আদায় করেন। নামাজ  শেষে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত সাথে  কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। পরে সকাল সাড়ে ৮ টায়  একই ময়দানে ঈদের দ্বিতীয় জামাত অনুষ্ঠিত হয়। মুফতি মাওলানা মোঃ ইলিয়াস হোসেন দ্বিতীয় জামাতে ইমামতি করেন এবং দোয়া পরিচালনা করেন।


news@26banglatv.com


Photo

দেখে নিন ২০২৬ বিশ্বকাপ ফুটবলের চূড়ান্ত সূচি

স্পোর্টস ডেস্ক:৪৮টি দলকেই পেয়ে গেছে ২০২৬ বিশ্বকাপ ফুটবল। পরশু...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত