Logo
রবিবার | ১৬ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

পহেলা জুনেই রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হবে: আইনমন্ত্রী

২৬ বাংলা টিভি   28-May-2026   24

Photo

পহেলা জুনেই রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হবে: আইনমন্ত্রী


জেলা প্রতিনিধি, ঝিনাইদহ:

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ‘আমি বলেছিলাম এক সপ্তাহের মধ্যে রামিসা হত্যা  মামলার চার্জশিট হবে। আপনারা দেখেছেন, আমরা এক সপ্তাহ পূরণ হওয়ার আগেই চার্জশিট দাখিল করেছি। আমরা রামিসা হত্যাকাণ্ডের বিচারের এই প্রক্রিয়াকে ন্যায়বিচারের মানদণ্ডে যেমন স্বচ্ছতা রাখতে চেয়েছি, ঠিক একইভাবে যারা এ ধরনের অপরাধের সাথে জড়িত হয় তাদের সামনে একটি দৃষ্টান্তমূলক বিচার প্রক্রিয়া নিশ্চিত করতে আমরা যে নিরন্তরভাবে পথ চলছি, নিরলসভাবে চলছি। তারই অংশ হিসেবে পহেলা জুনেই রামিসা হত্যা মামলার বিচারের কার্যক্রম শুরু হচ্ছে।’

আজ বুধবার (২৭ মার্চ) বিকালে ঝিনাইদহের শৈলকুপা সরকারী ডিগ্রী কলেজ মাঠে মেধা ও মনন মঞ্চ  আয়োজিত দ্যা গ্রান্ড ফিনাল-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, ফাঁসির আসামীদের পেপার বুক তৈরির দীর্ঘসূত্রিতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেয়া হবে। তবে এই বিষয়ের সাথে শুধুমাত্র আমরা জড়িত নই, সরকার জড়িত না। এই বিষয়ের সাথে সুপ্রিম কোর্ট জড়িত। ইতিমধ্যেই আমি মাননীয় প্রধান বিচারপতির সাথে কথা বলেছি এবং ফাঁসির আসামিদের বিষয়ে তাদের শাস্তি ও বিচার এবং তাদের বিচার প্রক্রিয়া দ্রুত শেষ করার জন্য যতটা পদক্ষেপ নেওয়া প্রয়োজন আমি ঠিক ততটাই পদক্ষেপ নেব। এইভাবে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

মন্ত্রী বলেন, 'আপনারা ধৈর্য ধরেন। ঠিক রামিসার মতো মাগুরার আসিয়াসহ যতগুলো ফাঁসির আসামি সেই নির্জন ছেলে আছেন তাদের মামলার নিষ্পত্তি আমরা দ্রুততম সময়ের মধ্যে করব ইনশাল্লাহ।’ তিনি আরও বলেন, ‘আমি অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় বাংলাদেশের সবচেয়ে সেনসেটিভ যে কয়টি হত্যা মামলা ছিল তার মধ্যে ছিল মেজর সিনহা হত্যা মামলা, আবরার ফাহাদ হত্যা মামলা। আমরা অগ্রাধিকার ভিত্তিতে এই সমস্ত হত্যা মামলার বিচার প্রক্রিয়া হাইকোর্ট পর্যন্ত সমাপ্ত করে আসতে চেয়েছিলাম। আপিল বিভাগও আমরা আশা করি এ বিষয়ে দ্রুততম সময়ের মধ্যে পদক্ষেপ নেবেন।’

মেধা ও মনন মঞ্চ প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, ‘এটা কোনো রাজনৈতিক মঞ্চ নয়। এটাকে আমরা রাজনৈতিক মঞ্চ হিসেবে দেখতে চাই না। আমি চাই না এখানে যারা আছেন তারা কেউ মনে করুক আসাদুজ্জামান সাহেব আপনাদের রাজনৈতিক পথে, রাজনীতি করার জন্য, তার আদর্শের পথে, তার আদর্শের রাজনীতি করার জন্য এরকম একটি মঞ্চে প্রধান অতিথি হিসেবে এসেছেন। আমি চাই আপনাদের এই সংগঠনটি, এই মঞ্চটি অরাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে, এই সোসাইটির ওয়াচডগ হিসেবে থাকুক।’

আইনমন্ত্রী আরও বলেন, ‘সবাইকে রাজনীতি করতে হবে না। সবাই যদি রাজনীতি করতে চান তাহলে আমার ভাত মারা যাবে। আমার মতো এখানে যারা রাজনীতি করেন অনেকের ভাত মারা যাবে। আমরা চাই আগামী প্রতিযোগিতামূলক বিশ্বে শৈলকুপার এই মেধা ও মনন মঞ্চের আয়োজনে আজকে যারা সম্বর্ধিত হলেন, যারা রজনীগন্ধার ফুল হাতে নিয়ে নিজেরা সম্বর্ধিত হলেন, আমি চাই তারা শুধু বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া নয়, বাংলাদেশের রুপসা থেকে পাথুরিয়া নয়, পৃথিবীর প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত, এশিয়া থেকে আটলান্টিক, এশিয়া থেকে আমেরিকা, উত্তর আমেরিকা, এশিয়া প্যাসিফিক থেকে ওশানিয়া পর্যন্ত আপনাদের বিচরণ বেড়ে যাক। আমি চাই আপনারা শৈলকুপা থেকে বেশি বেশি ডাক্তার হন, বেশি বেশি ইঞ্জিনিয়ার হন, বেশি বেশি বিসিএস কর্মকর্তা হন, প্রশাসনে যান, ফরেন ক্যাডারে যান, পুলিশ হন, আইনজীবী হন।'

আইনমন্ত্রী আরও বলেন, ‘আমরা এই শৈলকুপাকে মাদক মুক্ত করতে চাই। আমরা চাই না আপনাদের মতো মেধাবী তরুণের হাতে কোনো মাদকের নেশা উঠে যাক। যে কারণে আমরা মাদককে জিরো টলারেন্স দিতে চেয়েছি। আর সেই সংগ্রামে সবার আগে আপনাদের আমাদেরকে আমার পাশে প্রয়োজন। আমরা শিক্ষাঙ্গনকে শিক্ষার পরিবেশ ফিরিয়ে দিতে আরও যেটি চাই সেটা হলো শিক্ষাঙ্গনে খেলাধুলা বাড়ানোর ডাক দিয়েছি।’

মেধা ও মনন মঞ্চের সভাপতি মাসুম বিল্লাহ তুর্যের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডা. এ কে এম মতিনুর রহমান, রোজ সোয়েটার্স লিমিটেডের চেয়ারম্যান প্রবীর সাহা বিদ্যুৎ, শৈলকুপা উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানে শৈলকুপা থেকে ২০২৫ ও ২০২৬ সালে এসএসসি পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৫ শতাধিক শিক্ষার্থীর হাতে ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়। এ সময় বছরব্যাপী বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। 


 


news@26banglatv.com


Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

টিউলিপ সিদ্দিকের বিচার নিয়ে ব্রিটিশ আইনজীবীদের তীব্র সমালোচনা

বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে এই মামলাটি সামনে আসায়...

Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত