Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

ওটিটিতে শাকিবের বরবাদ, সিয়ামের রাক্ষস

২৬ বাংলা টিভি   27-May-2026   26

Photo

ওটিটিতে শাকিবের বরবাদ, সিয়ামের রাক্ষস


বিনোদন ডেস্ক:

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের ওটিটি প্ল্যাটফর্মগুলো বেশ জমজমাট। প্রেক্ষাগৃহের আলোচিত বেশ কিছু সিনেমা ওটিটিতে মুক্তির ঘোষণা আসায় দর্শকদের মাঝে নতুন উন্মাদনা তৈরি হয়েছে। এর ফলে ঈদের ছুটিতে ঘরে বসে সহজেই এই সিনেমাগুলো উপভোগ করতে পারবেন।

ঈদের ছুটিতে দর্শকদের বিনোদনের মাত্রা বাড়াতে প্ল্যাটফর্মটি ইতোমধ্যেই ছয়টি সিনেমার তালিকা প্রকাশ করেছে। যার মধ্যে রয়েছে মেগা স্টার শাকিব খান অভিনীত আলোচিত ও ব্লকবাস্টার হিট সিনেমা ‘বরবাদ’। আগামী ৭ জুন থেকে সিনেমাটি দেখা যাবে এই প্ল্যাটফর্মে। 

এছাড়াও, আজ ২৭ মে (বুধবার) মুক্তি পাচ্ছে সিয়াম আহমেদ অভিনীত ‘রাক্ষস’ সিনেমাটি। গেল ঈদুল ফিতরে বড়পর্দায় মুক্তির পর সিনেমাটি দর্শকদের মাঝে ব্যাপক আলোচনায় আসে। এই তালিকায় আরও রয়েছে ২৮ মে ‘শান’, ২৯ মে ‘জংলি’ এবং ৩০ মে ‘পায়ের তলায় মাটি নাই’।

অন্যদিকে, ফাইজুল ইয়ামিন ও কলকাতার অভিনেত্রী শ্রীজা দত্ত অভিনীত রোম্যান্টিক সিনেমা ‘তাজমহল’ দেখা যাবে বঙ্গ-তে। দুই বাংলার দুই মানুষের আবেগঘন প্রেমের গল্প নিয়ে তৈরি হয়েছে এটি। ঈদের চতুর্থ দিন থেকে বঙ্গ-তে দেখা যাবে আরও একটি ওয়েব ফিল্ম ‘মুখোশ মুখো’।


news@26banglatv.com


Photo

যুক্তরাষ্ট্র থেকে সরাসরি মোংলায় প্রথমবার গমবাহী জাহাজ, খাদ্যশস্য আমদানিতে নতুন সংযোগ

নিউজ ডেস্কঃ মোংলা বন্দরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র থেকে...

Photo

ছাত্র সংগঠনগুলোকে নিয়ে বৈঠকের ডাক বৈষম্যবিরোধীদের

সোমবার (২৫ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে...

Photo

আগের চেয়ে শক্তিশালী পারমাণবিক স্থাপনা পুনর্নির্মাণ করবে ইরান

ইরান সরকার ঘোষণা দিয়েছে যে, তাদের পারমাণবিক স্থাপনাগুলোকে পুনর্নির্মাণ...

Photo

ঝিনাইদহ হানাদারমুক্ত দিবস আজ

নিজস্ব প্রতিনিধিঃদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জেলা ঝিনাইদহের...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত