Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

ঝিনাইদহে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ও ঈদ সামগ্রী বিতরণ

২৬ বাংলা টিভি   27-May-2026   29

Photo

ঝিনাইদহে চুরি হওয়া ইজিবাইক উদ্ধার, প্রকৃত মালিকের কাছে হস্তান্তর ও ঈদ সামগ্রী বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ জেলা পুলিশের তাৎক্ষণিক ও কার্যকর পদক্ষেপে চুরি হওয়া একটি ইজিবাইক যশোর থেকে উদ্ধার করে প্রকৃত মালিকের নিকট হস্তান্তর করা হয়েছে। একই সাথে ভুক্তভোগী পরিবারটিকে জেলা পুলিশের পক্ষ থেকে ঈদ সামগ্রীও প্রদান করা হয়। পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ আনুমানিক দুপুর ১২:০০ ঘটিকার সময় ঝিনাইদহের ৮ নম্বর পাগলা কানাই ইউনিয়ন এলাকা থেকে মোঃ সিয়াম হোসেন (পিতা: মোঃ জাকির হোসেন) নামের এক যুবকের ইজিবাইকটি চুরি হয়ে যায়। পরবর্তীতে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে তা ঝিনাইদহের সম্মানিত পুলিশ সুপার জনাব মোঃ মাহফুজ আফজাল মহোদয়ের দৃষ্টিগোচর হয়।

বিষয়টি জানার পরপরই পুলিশ সুপার ইজিবাইকটি দ্রুত উদ্ধারের জন্য সংশ্লিষ্ট পুলিশ অফিসারকে বিশেষ নির্দেশনা প্রদান করেন। পুলিশ সুপারের নির্দেশনায় জেলা পুলিশের একটি চৌকস দল অভিযানে নামে এবং তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ২৫ মে ২০২৬ খ্রিষ্টাব্দ তারিখ যশোর জেলার চৌগাছা থানা এলাকা থেকে চুরি হওয়া ইজিবাইকটি উদ্ধার করতে সক্ষম হয়।

উদ্ধারকৃত ইজিবাইকটি প্রকৃত মালিক মোঃ সিয়াম হোসেন ও তার পরিবারের নিকট আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন ঝিনাইদহের পুলিশ সুপার  মোঃ মাহফুজ আফজাল এবং পুনাক (পুলিশ নারী কল্যাণ সমিতি) ঝিনাইদহের সম্মানিত সভানেত্রী  মোসফিকা মাহফুজ। ইজিবাইক হস্তান্তরের পাশাপাশি জেলা পুলিশের পক্ষ থেকে ভুক্তভোগী পরিবারটির হাতে ঈদ সামগ্রীও তুলে দেওয়া হয়।

জীবিকার একমাত্র সম্বল ফেরত পেয়ে ভিকটিম সিয়াম হোসেন অত্যন্ত আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি অশ্রুসিক্ত চোখে জেলা পুলিশ এবং সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "আমার আয়ের একমাত্র উৎসটি হারিয়ে আমি দিশেহারা হয়ে পড়েছিলাম। এত দ্রুত পুলিশ এটি উদ্ধার করে দেবে, তা ভাবতেও পারিনি। জেলা পুলিশের এই ঋণ আমি কোনোদিন ভুলব না।"

ঝিনাইদহ জেলা পুলিশের এই দ্রুত ও মানবিক ভূমিকার কারণে স্থানীয় সাধারণ মানুষের মাঝে পুলিশের প্রতি আস্থা ও সম্মান আরও বৃদ্ধি পেয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।


news@26banglatv.com


Photo

৮ কুকুর ছানা হত্যা: পাবনায় এক নারীর বিরুদ্ধে মামলা দায়ের

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি: পাবনার ঈশ্বরদী উপজেলা পরিষদ...

Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

তিন কলেজের সংঘাত : গুলিবিদ্ধসহ আহত ৩৫ জন ঢামেকে

সোমবার দুপুর থেকে বিকেল পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের আহত অবস্থায় হাসপাতালের...

Photo

যাত্রাবাড়ী-ডেমরা এলাকায় ৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সোমবার (২৫ নভেম্বর) বিকেল সাড়ে ৩টায় বিজিবি মোতায়েন করা হয়। বিজিবির জনসংযোগ...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত