Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার

২৬ বাংলা টিভি   25-May-2026   29

Photo

মহেশপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ ও ফেনসিডিল উদ্ধার


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের মহেশপুর সীমান্তে 

মাদকবিরোধী অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় মদ ও ফেনসিডিল সিরাপ উদ্ধার করেছে মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি)। শনিবার (২৪ মে) রাত ১১টা ৪৮ মিনিটে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে সহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়, একই দিন সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রাজাপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৭১/৮-এস এর প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজাপুর গ্রামের বাশারের আম বাগানে হাবিলদার মোঃ ইমরুল হোসেন মল্লিকের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হয়। এসময় আসামীবিহীন অবস্থায় ৪৪ বোতল ভারতীয় মদ এবং ২৭২ বোতল বিভিন্ন ধরনের মাদক সিরাপ উদ্ধার করা হয়। বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


news@26banglatv.com


Photo

অবশেষে সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচলের অনুমতি

কক্সবাজার-সেন্ট মার্টিন নৌরুটে পর্যটকবাহী কেয়ারি সিন্দাবাদ নামক...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

বিএনপির প্রার্থী তালিকায় নেই রুমিন ফারহানার নাম

ডেস্ক রিপোর্টঃ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত