Logo
রবিবার | ২৮ জুন ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

খেলা

মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি ক্রিকেট টুর্নামেন্ট কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন

২৬ বাংলা টিভি   24-May-2026   27

Photo

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহের কালীগঞ্জে মরহুম সদর উদ্দিন বিশ্বাস স্মৃতি সিক্স এ সাইড ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬ অনুষ্টিত হয়েছে। শনিবার সকালে সরকারী নলডাঙ্গা ভূষণস্কুল মাঠে খেলার উদ্বোধন করেন কালীগঞ্জ ত্রীড়া ফেডারেমনের সভাপতি ও সাবেক পৌর কাউন্সিলর আশরাফুজ্জামান রনি। ৮ দলীয় এ টুনামেন্টে কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ চ্যাম্পিয়ন হয়েছে।

বিকালে ফাইনাল খেলা শেষে পুরস্কার বিতরনী অনুষ্টানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা যুবদলের সদস্য সচিব মাহবুবুর রহমান মিলন, ক্রীড়া সংগঠক অজিৎ কুমার ,সাংবাদিক জামির হোসেন, নান্নু মিয়া, আসাদুজ্জামান মুকুল, টুনামেন্টের স্পন্সর মরহুম সদর উদ্দিন বিশ্বাসের পুত্র ঝিনাইদহ জেলা টেলিভিশন সাংবাদিক ফোরাম  সভাপতি আর টিভির প্রতিনিধি শিপলু জামান, তৌফিকুর রহামান কাজল ও আশরাফুল আলম সহ ক্রীড়া ফেডারেশনের অন্নান্য কর্মকর্তাগন।

কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের আয়োজনে মোট ৮টি দলের অংশগ্রহনে দিনব্যাপী অনুষ্টিত খেলাতে সকাল থেকে শুরু প্রথম রাউন্ডের ৪টি খেলা অনুষ্টিত হয়। এরপর বেলা ৩ টায় দুটি সেমিফাইনাল খেলা শেষে ফাইনালে মুখোমুখি হয় কালীগঞ্জ কালারস ক্রীকেট একাদশ ও কোটচাদপুর জিলাস ডায়মন্ড ক্রীকেট একাদশ।

জমজমাট ফাইনালে টচে জিতে ব্যাট করতে নেমে জিলাস ডায়মন্ড ক্রিকেট দল ৬ ওভারে তিন উইকেট হারিয়ে ৯৬ রান করেন। জবাবে ব্যাট করতে নেমে কালীগঞ্জ কালারস ক্রিকেট দল ৩ বল বাকি থাকতেই  দুই উইকেট হারিয়ে  ৯৮  রান তুলে টুনামেন্টে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করেন। চ্যাম্পিয়ন দলকে মুল স্পন্সর সদর উদ্দিন ফাউন্ডেশনের পক্ষ থেকে ট্রফিসহ ২০ হাজার টাকা এবং রানার আপ দলের স্পন্সর হাজী রফি উদ্দিন এন্ড সন্স প্রতিষ্টানের পক্ষ থেকে ১৫ হাজার টাকা প্রাইজমানী প্রদান করা হয়। বিজয়ী দলের রিফাত সব্বোচ্চ ২৮ রান করায় ম্যান অব দি ম্যাচ নির্বাচিত হয়।  

খেলার আম্পায়ারের দায়িত্বে ছিলেন শাহিন হোসেন ও আলতাফ হোসেন। স্কোরার কার্তিক  ভট্টাচার্য ও ধারাভার্ষে  ছিলেন রবিউল ইসলাম।


news@26banglatv.com


Photo

ভারতে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘাত, নিহত বেড়ে ৪

ভারতের উত্তরপ্রদেশের সামভালে মুঘল আমলে তৈরি একটি মসজিদ ঘিরে তৈরি হওয়া...

Photo

আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে, সব মামলাই তুলে নেবো ঠাকুরগাঁওয়ে মির্জা ফখরুল

ঠাকুরগাঁও প্রতিনিধি :  বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম...

Photo

শ্বাসকষ্ট বাড়ায় আইসিইউতে খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত