Logo
শনিবার | ৩ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা নড়াইল

নড়াইলে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২

২৬ বাংলা টিভি   22-May-2026   32

Photo

নড়াইলে মসজিদ কমিটি গঠন নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ১২


নড়াইল প্রতিনিধি:
নড়াইল সদর উপজেলার সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের কমিটি গঠন ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২২ মে) সকাল ১০টার দিকে উপজেলার হবখালী ইউনিয়নের সিঙ্গিয়া ব্যবসায়ীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সিঙ্গিয়া বনিকপাড়া জামে মসজিদের নতুন কমিটি গঠন নিয়ে এলাকার ‘আলম গ্রুপ’ এবং ‘মেজবা গ্রুপ’-এর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ ও উত্তেজনা চলে আসছিল। শুক্রবার সকালে মসজিদ প্রাঙ্গণে কমিটি নিয়ে একটি সমঝোতা বৈঠক ও আলোচনা সভা বসে। আলোচনা চলাকালীন কথা কাটাকাটির একপর্যায়ে দু’পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে একে অপরের ওপর চড়াও হয়। মুহূর্তের মধ্যে তা রণক্ষেত্রে রূপ নেয়। এতে উভয় পক্ষের অন্তত ১২ জন আহত হন। পরে স্থানীয় বাসিন্দারা রক্তাক্ত অবস্থায় আহতদের উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যান।
হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ‘আলম গ্রুপ’-এর ৮ জন হলেন,সিঙ্গিয়া এলাকার মোজাম বিশ্বাসের ছেলে ইস্রাফিল বিশ্বাস, আবু সরমার ছেলে বাদশা, দলিল উদ্দিন বিশ্বাসের ছেলে মোচা বিশ্বাস ও তার ভাই লিপন বিশ্বাস, একই এলাকার জিন্না বিশ্বাস এবং মো. রাব্বি বিশ্বাসসহ আরও দুজন।
অপরদিকে ‘মেজবা গ্রুপ’-এর আহত ৪ জন হলেন, সিঙ্গিয়া পাড়ার আরব আলী বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস ও তার ভাই লিটন বিশ্বাস, হোসেন বিশ্বাসের ছেলে মশিয়ার বিশ্বাস এবং হাশেম মোল্লার ছেলে নাসিরুল মোল্লা। তারা সবাই বর্তমানে জেলা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুন্ডু জানান, ঘটনার খবর পাওয়ার পরপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
তিনি আরও জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই থানায় লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।#
 


news@26banglatv.com


Photo

মা হারানো নবজাতকে কোলে তুলে নিলেন মানবিক ইউএনও: ভুল চিকিৎসায় ক্লিনিক সিলগালা ও জরিমানা

হুমায়ুন কবির,ঝিনাইদহ (কালীগঞ্জ): পৃথিবীতে আসার আগেই নিয়তির নির্মম...

Photo

আবারও বিয়ের পিঁড়িতে হিরো আলম, পাত্রী কে

বিনোদন ডেস্ক : জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটর আশরাফুল আলম ওরফে হিরো...

Photo

শিক্ষকের ধর্ষণে অন্তঃসত্ত্বা কিশোরী

নেত্রকোনা প্রতিনিধি :নেত্রকোনার মদনে আমান উল্লাহ সাগর (৩০)...

Photo

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় হাত-পা বেঁধে ধর্ষণ: সাত মাসের অন্তঃসত্ত্বা অষ্টম শ্রেণির স্কুলছাত্রী, অভিযুক্ত প্রতিবেশী দাদা আটক

পঞ্চগড় প্রতিনিধি:পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৪ বছরের এক কিশোরী...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত