Logo
শুক্রবার | ২ অক্টোবর ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

সারা বাংলা খুলনা ঝিনাইদহ

হরিণাকুন্ডুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ

২৬ বাংলা টিভি   21-May-2026   25

Photo

হরিণাকুন্ডুতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে সহায়তার চেক বিতরণ


ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহের হরিণাকুন্ডুতে বিভিন্ন সময়ে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। জেলা পরিষদের উদ্যোগে হরিণাকুন্ডু উপজেলার মোট ২৩ জন পানচাষীর মাঝে এসব চেক বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) প্রদীপ্ত রায় দীপনের সভাপতিত্বে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শরীফ মোহাম্মদ তিতুমীর, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা উজ্জ্বল কুমার কুন্ডু, জেলা যুবদলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম পিন্টু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তাইজাল হোসেন প্রমুখ।
এসময় উপজেলার বিভিন্ন গ্রামে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পানচাষীদের মাঝে মোট ৫ লাখ ৬৫ হাজার টাকার সহায়তার চেক বিতরণ করা হয়। উপজেলার বিভিন্ন গ্রামের মোট ২৩ জন পানচাষীকে এ সহায়তা দেয়া হয়।
জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ বলেন, রাষ্ট্রীয় ও সরকারি সেবা জনগণের দোরগোড়ায় পৌছে দিতে বর্তমান সরকারের বিশেষ নির্দেশনা রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় জেলা পরিষদের মাধ্যমে কৃষক, শ্রমিক, অসচ্ছল জনগোষ্ঠী, দরিদ্র মেধাবী, ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। সচ্ছতা ও ন্যায্যতার ভিত্তিতে প্রতিটি মানুষকে সরকারি সেবার আওতায় আনতে আমরা কাজ করে যাচ্ছি।


news@26banglatv.com


Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

অসুস্থ শ্রমিককে আর্থিক সহায়তা প্রদান করলো কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক ইউনিয়ন

ঝিনাইদহ প্রতিনিধিঃ কালীগঞ্জ উপজেলা অলংকার প্রস্তুতকারী শ্রমিক...

Photo

৪৯ বাংলাদেশিসহ ১১১ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া

নিউজ ডেস্কঃ ৪৯ বাংলাদেশিসহ মোট ১১১ জন বিদেশি অভিবাসীকে ফেরত...

Photo

বাল্যবিয়ে ও ত্রুটিপূর্ণ প্রসবে বাড়ছে ফিস্টুলা

গাইবান্ধা প্রতিনিধিঃবাল্যবিয়ে এবং অনিয়মিত বা বিলম্বিত...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত