Logo
বুধবার | ১২ আগস্ট ২০২৬ ইং | বাংলা
ব্রেকিং নিউজঃ

বিনোদন

হঠাৎ ভক্তদের দুশ্চিন্তায় ফেললেন বিগ বি!

২৬ বাংলা টিভি   20-May-2026   35

Photo

হঠাৎ ভক্তদের দুশ্চিন্তায় ফেললেন বিগ বি!


বিনোদন ডেস্ক:

বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনকে ঘিরে হঠাৎই ছড়িয়ে পড়ে হাসপাতালে ভর্তি হওয়ার গুঞ্জন। আর সেই খবর সামনে আসতেই উদ্বেগ ছড়িয়ে পড়ে কোটি ভক্তের মধ্যে।

ভারতীয় সামাজিক যোগাযোগমাধ্যমে এক সাংবাদিক দাবি করেন, মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন অমিতাভ বচ্চন। এরপর থেকেই তার শারীরিক অবস্থা নিয়ে শুরু হয় নানা জল্পনা-কল্পনা।

তবে গুঞ্জনের মধ্যেই বিষয়টি পরিষ্কার করেন খোদ অমিতাভ নিজেই।

অভিনেতার ঘনিষ্ঠ সূত্রগুলো জানায়, তিনি মূলত নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে গিয়েছিলেন। চেকআপ শেষ করে সেদিনই বাসায় ফিরে যান তিনি।

পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে রহস্যময় ভঙ্গিতে একটি পোস্ট দেন অমিতাভ।

সেখানে তিনি লেখেন, “ভাইয়ারা, চিল শান্ত হলে টিয়াপাখি কথা বলা শুরু করে।” এই পোস্টের মাধ্যমেই তিনি ইঙ্গিত দেন, তাকে নিয়ে ছড়ানো আতঙ্কের কোনো কারণ নেই। পরে জানান, তিনি পুরোপুরি সুস্থ আছেন।

তবে বয়সের সঙ্গে সঙ্গে নানা শারীরিক জটিলতার মধ্য দিয়েও যেতে হয়েছে এই কিংবদন্তি অভিনেতাকে। বিশেষ করে কুলি সিনেমার শুটিংয়ে ভয়াবহ দুর্ঘটনার পর মৃত্যুর মুখ থেকে ফিরতে হয়েছিল তাকে। সেই সময় দীর্ঘদিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

এরপর ২০১৮ সালেও তীব্র পেটব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ। চিকিৎসকরা তখন তার ক্ষুদ্রান্ত্রের ‘ডাইভার্টিকুলাইটিস’ সমস্যার জন্য অস্ত্রোপচার করেন। একই সময়ে তার লিভার সিরোসিসে আক্রান্ত হওয়ার বিষয়টিও সামনে আসে। জানা যায়, দীর্ঘদিনের হেপাটাইটিস বি সংক্রমণের কারণেই এ জটিলতা তৈরি হয়েছিল।

বয়স ৮০ পেরোলেও এখনো কাজ, শৃঙ্খলা আর মানসিক দৃঢ়তায় নিজেকে ধরে রেখেছেন অমিতাভ বচ্চন। তাই তাকে ঘিরে ছোট্ট কোনো খবরও মুহূর্তেই হয়ে ওঠে কোটি মানুষের উদ্বেগের কারণ।


news@26banglatv.com


Photo

আইপিএলে দল পাননি মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমানের আইপিএল যাত্রাটা যেন এক রোলারকোস্টার। সানরাইজার্স...

Photo

ক্যাশলেস ইকোনমির নতুন অধ্যায় বাংলা কিউআর

ডেস্ক রিপোর্ট: শপিংমল হোক কিংবা মুদির দোকান— টাকা পরিশোধের...

Photo

চিকিৎসক সংকটে ঝিনাইদহের পাঁচ উপজেলায় বন্ধ সিজারিয়ান, ভোগান্তিতে প্রসূতিরা

ঝিনাইদহ প্রতিনিধি-ঝিনাইদহের পাঁচ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে...

Photo

ঝিনাইদহে ঐতিহাসিক বিপ্লব ও সংহতি দিবসের সমাবেশ ও র‌্যালিতে জনতার ঢল

শিপলু জামান , ঝিনাইদহ প্রতিনিধি : ঝিনাইদহের কালীগঞ্জে  ঐতিহাসিক...

© 2026 ২৬ বাংলা টিভি কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত